যুদ্ধ ও উত্তেজনার মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল রপ্তানির দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুদ্ধের উত্তেজনা ও যুদ্ধবিরতির মধ্যবর্তী সময়ে মোট ১৮ বিলিয়ন ডলারের জ্বালানি তেল রপ্তানি করেছে বলে দাবি করেছে ইরান। শনিবার (২৫ জুলাই) দেশটির তেল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সংঘাত চলাকালে ইরান ১১ দশমিক ৫ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছে। এছাড়া যুদ্ধবিরতির সময় আরও ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তেল মন্ত্রণালয় আরও জানায়, চলমান সংকট সত্ত্বেও চলতি অর্থবছরের বাজেটে তেল খাত থেকে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার ৬০ শতাংশের বেশি ইতোমধ্যে অর্জিত হয়েছে।
তবে এর আগে জুনের শেষ দিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ দাবি করেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে দেশটির বন্দরগুলো থেকে তখন কোনো তেল রপ্তানি করা সম্ভব হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে কেন্দ্র করে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়।
এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে উত্তেজনা কমলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। জুলাইয়ের শুরু থেকে আবারও মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ইথানল নীতি ঘিরে ভারতে আলোচনায় ‘ই-২০ জনতা পার্টি’, বিশুদ্ধ পেট্রলের বিকল্প রাখার দাবি
ভারতে ইথানল-মিশ্রিত পেট্রল (ই-২০) নিয়ে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনায় এসেছে নতুন সংগঠন ই-২০ জনতা পার্টি (ইজেপি)। মিম, ব্যঙ্গাত্মক প্রচারণা ও অনলাইন ক্যাম্পেইনকে হাতিয়ার করে গড়ে ওঠা এই সংগঠনটি ইথানল নীতিতে অধিক স্বচ্ছতা, ভোক্তার পছন্দের স্বাধীনতা এবং ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল সরবরাহের দাবি জানিয়েছে।সম্প্রতি আলোচনায় আসা ‘ককরোচ জনতা...
৯ ঘন্টা আগে
টিভি না চালালে দুধ দেয় না মহিষ! ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা
বাড়ির ছোট শিশুদের খাওয়ানোর সময় অনেক অভিভাবক তাদের মনোযোগ ধরে রাখতে টেলিভিশন বা মোবাইলে ভিডিও চালিয়ে দেন। তবে দুধ দোয়ানোর আগে একটি মহিষকেও টিভি দেখাতে হবে- এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, টেলিভিশন বা মোবাইলে ভিডিও বা রিল চালানো না
৯ ঘন্টা আগে
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরায়েলের আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু
১৫ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ-শান্তির সময় নির্ধারণ করতে দেবে না ইরান
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বা শান্তির সময় একতরফাভাবে নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ওয়াশিংটন নিজেদের তৈরি সংকটেই নিজেরা আটকে গেছে।রোববার (২৬ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছামতো যুদ্ধ শুরু বা বন্ধ করার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।
১৫ ঘন্টা আগে
