যশোরে সম্পত্তির লোভে বিএনপি নেতা খুন, জামাতাসহ দুইজন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
যশোরে বিএনপির নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর জামাতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁরা সরাসরি হত্যাকাণ্ডে অংশ না নিলেও পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলমগীর হোসেনের জামাতা বাসেত আলী ওরফে পরশ এবং স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম ওরফে সাগর। রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
পুলিশ সুপার জানান, আলমগীর হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাসেত ও আমিনুল এজাহারভুক্ত আসামি। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
গত শনিবার রাত আনুমানিক আটটার দিকে যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলমগীর হোসেন। তিনি যশোর নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি ‘গ্রিন প্রপার্টিজ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক, যা জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, আলমগীর হোসেনের সম্পত্তি ও ব্যক্তিগত গাড়ির প্রতি লোভ থেকেই তাঁর জামাতা বাসেত আলী হত্যার পরিকল্পনা করেন। আলমগীরের বাড়িতেই তাঁর মেয়ে ও নাতনিসহ পরিবার নিয়ে বসবাস করতেন বাসেত। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর ওপরও ক্ষোভ ছিল তাঁর। এসব লোভ ও ক্ষোভ থেকেই আলমগীরকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি।
পুলিশ জানায়, অপর গ্রেপ্তার আমিনুল ইসলামের সঙ্গেও আলমগীর হোসেনের দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলছিল। এই বিরোধ ও স্বার্থের সংঘাত থেকেই বাসেত আলী ও আমিনুল ইসলাম একসঙ্গে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। তাঁরা দুজনই সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ভাড়াটে খুনি নিয়োগ করে আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
১ দিন আগে
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...
১ দিন আগে
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল
১ দিন আগে
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা,...
২ দিন আগে
