যশোরে নয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা, ফিরোজকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। একই সাথে শিশুটির জবানবন্দি গ্রহণ করেছে আদালত।
এরপর তাকে মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, ঘটনার পরপরই গাঁ ঢাকা দিয়েছে অভিযুক্ত ড্রাইভার ফিরোজ। বিএনপি নেতা চাচা শ্বশুরের ক্ষমতার দাপট দেখিয়ে দাপটে চলা ওই ফিরোজের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও কেউই মুখ খোলার সাহস পেতেন না। কিন্তু এখন সাধারণ মানুষ ফিরোজের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।
ইতিমধ্যে বৃহস্পতিবার তাকে আটক ও মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। একই সাথে তাকে আটকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জানা যায়, বুধবার দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় নয় বছরের এক শিশু তার দুই ভাইয়ের সঙ্গে ভাটাপাড়ার একটি ফাঁকা স্থানে খেলা করছিল। এমন সময় ড্রাইভার ফিরোজ সেখানে এসে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে জানাজানি হলে পালিয়ে যায় ড্রাইভার ফিরোজ। এরপর ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে। তবে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, ফিরোজ পালিয়েছে। তবে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। দ্রুতই ফিরোজকে আটকের আশ্বাস দেন মি. মাসুম খান।
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১২ ঘন্টা আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
২ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৩ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৪ দিন আগে
