সারাদেশ

বসুন্দিয়ায় প্রতিবন্ধী কৃষকের কাঁঠাল গাছ কেটে জমি দখলের চেষ্টা

বসুন্দিয়া, (যশোর) প্রতিনিধি

৯ মাস আগে


বসুন্দিয়ায় প্রতিবন্ধী কৃষকের কাঁঠাল গাছ কেটে জমি দখলের চেষ্টা

ছবি: সংগৃহীত


যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রধারী কিছু দূর্বৃত্তি এক প্রতিবন্ধী হতদরিদ্র চাষির কাঁঠাল গাছ কেটে দিয়েছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত চাষি মোস্তফা জামান মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে মোস্তফা জামান নিজস্ব জমিতে কাঁঠাল গাছ কাটার সময় কিছু দূর্বৃত্ত মাটির দিকে প্রকাশ্যে এসে গাছটি কেটে ফেলতে চেষ্টা করে। চাষি এবং এলাকাবাসী তাদের আটকানোর চেষ্টা করলে, অস্ত্রের মুখে ফিরে আসেন।

সদ্য কাটা গাছের ডালে ঝুলে থাকা অপরিপক্ক কাঁঠাল ধরে চাষি মোস্তফা আর্তনাদ করে কাঁদছিলেন। তিনি জানান, এই গাছগুলো তার পরিবারের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাষি মোস্তফা ইতিমধ্যেই যশোর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি কয়জনের নাম উল্লেখ করেছেন, যাদের মধ্যে রয়েছে— মোঃ জামশেদ ফকির (৫৫), ইদ্রিস ফকির (৬০), সেলিম (৩৬), কুদ্দুস (৩০), ইকবাল (৩৮) ও সুজন (২৫)।

নিকটস্থ পুলিশ ক্যাম্পের এএসআই ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"

স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

২ দিন আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

৫ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১৩ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৭ দিন আগে

Dr.Mahfuzul Alom