যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে ‘কঠোর প্রতিক্রিয়া’ দেওয়া হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক হামলার জবাবে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি ইরানের প্রতিরক্ষা নীতির বিষয়ে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
আব্বাস আরাগচি বলেন, “আমাদের প্রতিরক্ষা নীতি একেবারেই পরিষ্কার—চোখের বদলে চোখ।” তিনি দাবি করেন, ইরানের অবকাঠামো বা ভূখণ্ডে পরিচালিত যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্র কিংবা অন্য যেকোনো পক্ষকে শক্তিশালী ও নির্ণায়ক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, যারা এ ধরনের বিমান হামলা বা সামরিক অভিযানে সহায়তা বা সমর্থন দেবে, তাদেরও তেহরানের সামরিক বাহিনী বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
তার এই মন্তব্য এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় ককরোচ জনতা পার্টি, নিরপেক্ষ স্থানে সংলাপের দাবি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। তবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানিয়েছে, যেকোনো আলোচনা হতে হবে দিল্লির যন্তর মন্তর অথবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে।বৃহস্পতিবার (২৩ জুলাই) জিতেন্দ্র...
৬ ঘন্টা আগে
‘আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ বা পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’: দিলীপ ঘোষ
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, তবে সেই চেষ্টা সফল হবে না।বৃহস্পতিবার (২৩...
৭ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে রাহুলের ভূমিকার সমালোচনা সোনম ওয়াংচুকের স্ত্রীর
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান আন্দোলনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকার সমালোচনা করেছেন আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন,...
৭ ঘন্টা আগে
দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে পোস্ট মুছতে আইআইটি মাদ্রাজের নির্দেশ
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিও ও বিভিন্ন পোস্ট প্রকাশ করেছিলেন। পরে সেগুলো মুছে
৭ ঘন্টা আগে
