আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে নিয়ম না মানায় ২০ মাদ্রাসা বন্ধ, অভিযান অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

৫২ মিনিট আগে


উত্তরাখণ্ডে নিয়ম না মানায় ২০ মাদ্রাসা বন্ধ, অভিযান অব্যাহত

ছবি: সংগৃহীত


ভারতের উত্তরাখণ্ডে সরকারি অনুমোদন ও নির্ধারিত শিক্ষাব্যবস্থার নিয়ম না মানার অভিযোগে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত রাজ্যটিতে ২০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টি মাদ্রাসা সিলগালা করেছে প্রশাসন। বাকি তিনটির কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তারা নিজেদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের দেহরাদুন ও হালদাওয়ানিতেও প্রশাসনের অভিযান সম্প্রসারিত হয়েছে।

স্বীকৃতি ও শিক্ষার মানদণ্ড না মানার অভিযোগ

রাজ্যের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানিয়েছেন, নির্ধারিত স্বীকৃতি ও শিক্ষার মানদণ্ড পূরণ না করা মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারি নিয়ম ও স্বীকৃতির শর্ত পূরণ ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

সর্বশেষ অভিযানে দেহরাদুনে তিনটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে আজাদ কলোনির মাদ্রাসা জামিয়া-তুস-সালাম আল-ইসলামিয়াকে সিলগালা করা হয়েছে।

একই এলাকার মাদ্রাসা দার-ই-আরকাম এবং মাজরার মাদ্রাসা দারুল উলুম রহিমিয়ার কর্তৃপক্ষ প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছে, তারা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

হালদাওয়ানিতেও দুটি মাদ্রাসা সিলগালা

অন্যদিকে হালদাওয়ানিতে দুটি মাদ্রাসা সিলগালা করেছে প্রশাসন। এগুলো হলো গৌজা জালি নর্থের শনি বাজার রোডের মাদ্রাসা জামিয়া নুরিয়া বারকাতে আমিনা এবং বানভুলপুরার ইন্দিরা নগরের একটি অননুমোদিত মাদ্রাসা।

প্রয়োজনীয় স্বীকৃতির নথি দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিলুপ্ত মাদ্রাসা বোর্ড, নতুন কাঠামো

এর আগে গত জুলাইয়ে উত্তরাখণ্ড সরকার রাজ্যের আইনগত মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন করে। নতুন ব্যবস্থার আওতায় সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ও স্বীকৃতির ব্যবস্থা করা হয়েছে।

মুসলিমদের পাশাপাশি খ্রিষ্টান, শিখ, পারসি, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানও এই কাঠামোর আওতায় রয়েছে।

সরকারের নতুন ব্যবস্থায় আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নির্ধারিত নিয়ম ও স্বীকৃতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকবে না বলে জানিয়েছে রাজ্য সরকার।

‘নিয়ম না মানলে ব্যবস্থা’

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা নির্ধারিত আইন ও নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, নতুন কাঠামো চালুর আগে উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ডের স্বীকৃত ৪৫২টি মাদ্রাসা ছিল। এর আগে স্বীকৃতির জন্য আবেদন না করা ২০০টির বেশি মাদ্রাসার বিরুদ্ধেও অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও শিক্ষার মান নির্ধারণের বিষয়ে ২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্টও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিল।

উত্তরপ্রদেশের একটি মামলায় আদালত জানিয়েছিল, সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অধিকার থাকলেও শিক্ষার মান নিশ্চিত করার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।

উত্তরাখণ্ডে বর্তমানে পরিচালিত অভিযানকে সরকার নির্ধারিত শিক্ষার মান ও স্বীকৃতির শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে দেখছে। অন্যদিকে এ ধরনের পদক্ষেপকে ঘিরে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকার ও সরকারি নিয়ন্ত্রণের সীমা নিয়েও আলোচনা রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


সরকারি সার্কিট হাউসে নামাজ, এসপি নেতার বিরুদ্ধে পুলিশের মামলা
সরকারি সার্কিট হাউসে নামাজ, এসপি নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির (এসপি) নেতা হাজী মোহাম্মদ উসমানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জনসাধারণের চলাচলের পথে বাধা ও অসুবিধা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।হাজী মোহাম্মদ উসমান মোরাদাবাদ জেলা সমাজবাদী পার্টির সহসভাপতি। তিনি বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।যে অভিযোগে...

১৪ মিনিট আগে


মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি কোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেনি। এ ঘটনায় কোনো মার্কিন সেনাও আহত হননি।ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত...

১ ঘন্টা আগে


মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু
মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

মালদ্বীপে আগামী ১০ মে’র পর কোনো ভারতীয় সামরিক সদস্য অবস্থান করবেন না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এমনকি ভারতীয় সেনারা ইউনিফর্ম খুলে বেসামরিক পোশাকে মালদ্বীপে থেকে যাবেন—এমন গুঞ্জনও নাকচ করেছেন তিনি।মালদ্বীপের সংবাদমাধ্যম এডিশন টিভিকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক বক্তব্যে মুইজ্জু বলেন, ভারতীয় সামরিক সদস্যরা দেশ ছাড়ছেন...

১ দিন আগে


জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপনের পর রেকর্ড ৯ মাস বেঁচে থেকেছেন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুস। ‘উইলমা’ নামের একটি জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি তাঁর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে কিডনিটি ধীরে ধীরে বিকল হতে শুরু করলে মৃত মানবদাতার কাছ থেকে পাওয়া একটি কিডনি সফলভাবে তাঁর শরীরে প্রতিস্থাপন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom