আন্তর্জাতিক

উত্তর ইসরাইলে হিজবুল্লাহর হামলা তীব্র, বসতিগুলো ধ্বংসস্তূপে পরিণত

আন্তর্জাতিক ডেস্ক

৭ মাস আগে


উত্তর ইসরাইলে হিজবুল্লাহর হামলা তীব্র, বসতিগুলো ধ্বংসস্তূপে পরিণত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরাইলে ধারাবাহিক হামলা জোরদার করেছে। তাদের আক্রমণে মিসগাভ আম, তেশুবা ও গাদেরসহ একাধিক ইসরাইলি বসতি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হামলার ভয়াবহতা তুলে ধরতে গিয়ে মারগালিওট-এর মেয়র আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, ঘরবাড়ি ও অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

বুধবার উত্তরাঞ্চলের স্থানীয় কাউন্সিল প্রধানরা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে তিনি বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়া ঠেকাতে স্থানীয় প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

তবে বৈঠকে উপস্থিত মেয়র আভিচাই স্টার্ন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো কার্যত অবহেলিত এবং ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত সহায়তা নেই। তিনি পরিস্থিতিকে “বড় ধরনের পরাজয়” বলেও উল্লেখ করেন।

এদিকে দক্ষিণ লেবানন সীমান্তে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮২টি অভিযান চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, তারা ইসরাইলি বাহিনীর দুটি ট্যাংক ধ্বংস করেছে।

বর্তমানে দক্ষিণ লেবানন-এর বিভিন্ন এলাকায়, বিশেষ করে কানতারা ও মিনিয়ারা শহরে, হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র স্থলযুদ্ধ চলছে। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

৪ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৬ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৮ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom