আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি পার মালয়েশিয়ার ট্যাংকার, ইরান–যুক্তরাষ্ট্র বাকযুদ্ধ তীব্র

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি পার মালয়েশিয়ার ট্যাংকার, ইরান–যুক্তরাষ্ট্র বাকযুদ্ধ তীব্র

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে মালয়েশিয়ার একটি ট্যাংকার জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছে কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস।

মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানি দূতাবাস দাবি করেছে—ইসলামী প্রজাতন্ত্র ইরান তার মিত্রদের পাশে রয়েছে এবং প্রথম মালয়েশিয়ান জাহাজটি ইতোমধ্যে নিরাপদে প্রণালি পার হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জাহাজটির নিরাপদে পার হওয়া কিছুটা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ট্রাম্প বলেন, ইরান আত্মসমর্পণ না করলে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র—ধ্বংস করে দেওয়া হতে পারে। তার এই বক্তব্য নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি অবস্থান বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom