উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে ‘বিতাড়িত’ করার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরান উপসাগরীয় আরব অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির এক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, অতীতে যেমন ইউরোপীয় শক্তিগুলোকে এ অঞ্চল থেকে বিতাড়িত করা হয়েছিল, তেমনই যুক্তরাষ্ট্রকেও সরিয়ে দেওয়া সম্ভব।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেন নৌসাবাদী শনিবার বার্তাসংস্থা ইসনা নিউজ-কে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বখেকো’ আখ্যা দেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়াই মূল শর্ত।
তিনি আরও বলেন, অতীতে পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড-কে যেভাবে উপসাগরীয় অঞ্চল থেকে বিতাড়িত করা হয়েছিল, একইভাবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও প্রতিহত করা হবে।
নৌসাবাদী অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইরানের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদের ওপর নজর রেখে এসেছে, যা দেশটির পরিচয় ও ঐতিহ্যের অংশ।
এদিকে, যুক্তরাষ্ট্র-এর সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কাও প্রকাশ করেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। দেশটির সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফার আসাদি বার্তাসংস্থা ফার্স নিউজ-কে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান ও বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তারা কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না।
তিনি সতর্ক করে বলেন, নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সম্ভাব্য নতুন সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
