আন্তর্জাতিক

উগ্র বামপন্থী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


উগ্র বামপন্থী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের ডালাসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ভবনে বন্দুক হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবারের এই ঘটনায় এক বন্দি নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। এই হামলাকে প্রেসিডেন্ট ট্রাম্প “উগ্র বামপন্থী সন্ত্রাসবাদ” হিসেবে আখ্যা দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ২৯ বছর বয়সী জশুয়া জান নিকটবর্তী একটি ভবনের ছাদ থেকে গুলি চালান। ধারণা করা হচ্ছে, তিনি পরবর্তীতে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বুলেটের খোসায় নীল মার্কার দিয়ে “অ্যান্টি-আইসিই” লেখা ছিল।

এই হামলায় কোনো আইসিই কর্মকর্তা আহত হননি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) নিশ্চিত করেছে যে নিহত ও আহতরা আইসিই-এর পরিবহন ভ্যানে থাকা বন্দি ছিলেন। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে একজন মেক্সিকান নাগরিক।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এই হামলাকে “ঘৃণ্য” বলে উল্লেখ করেছেন এবং এই ধরনের সহিংসতার জন্য সরাসরি ডেমোক্র্যাটদের বক্তব্যকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, “চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর থেকে উগ্র বামপন্থী সন্ত্রাসীদের ধারাবাহিক সহিংসতা বন্ধ করতে হবে।” তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে চলতি সপ্তাহেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যার মাধ্যমে এই দেশীয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা হবে।
হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে বলেন, আরও আইসিই কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং সারাদেশে আইসিই স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হবে। তিনি হামলাকারীকে “অশুভ” আখ্যা দেন এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে কলঙ্কিত করার অভিযোগ তোলেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হামলাকারী জানকে “সহিংস বামপন্থী উগ্রবাদী” হিসেবে অভিহিত করেছেন। তিনি ইঙ্গিত দেন যে অপ্রকাশিত প্রমাণ রয়েছে যা থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার ইঙ্গিত মেলে।

হামলাকারীর ভাই নোয়া জানিয়েছেন, তিনি জানের এমন কোনো রাজনৈতিক অবস্থান বা আইসিই-এর প্রতি শত্রুতার ব্যাপারে অবগত ছিলেন না। জনসাধারণের রেকর্ড অনুযায়ী, জান মাদক সংক্রান্ত অপরাধে আগে দণ্ডিত হয়েছিলেন এবং তিনি একজন স্বতন্ত্র ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

এফবিআই ডালাসের এই ঘটনাটিকে “টার্গেটেড ভায়োলেন্স” হিসেবে চিহ্নিত করেছে। এটি টেক্সাসে আইসিই স্থাপনায় সম্প্রতি দ্বিতীয় হামলা। এর আগে জুলাই মাসে আলভারাডোর একটি আটককেন্দ্রের বাইরে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

১ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

৬ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৭ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom