ট্রাম্পপুত্রদের বিনিয়োগ করা প্রতিষ্ঠানের সঙ্গে পাকিস্তানের ড্রোন চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের বিনিয়োগ থাকা মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ারাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় চুক্তি করেছে পাকিস্তান। একই প্রতিষ্ঠান ভারতের একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গেও চুক্তি করেছে। এ ছাড়া পাওয়ারাসের এক সহপ্রতিষ্ঠাতা সাবেক ইসরায়েলি সেনাসদস্য হওয়ায় পাকিস্তানের সঙ্গে প্রতিষ্ঠানটির এই সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক।
আল-জাজিরার বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পাওয়ারাসের প্রতিনিধিদলের বৈঠক হয়। এর পরদিন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে ড্রোনের জন্য একটি সীমিত ক্রয়াদেশ দেয়। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই করে পাওয়ারাস।
তবে চুক্তির আর্থিক মূল্য এবং কোন ধরনের ড্রোন কেনা হবে, তা প্রকাশ করা হয়নি। পাওয়ারাস জানিয়েছে, সমঝোতা স্মারকটি কোনো নির্দিষ্ট ক্রয়ের বাধ্যবাধকতা তৈরি করে না এবং এটি যুক্তরাষ্ট্রের আইন ও সরকারি অনুমোদনের অধীন।
পাওয়ারাস ২০২৫ সালে প্রতিষ্ঠিত একটি মার্কিন ড্রোন কোম্পানি। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প রয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারা ‘আমেরিকান ভেঞ্চারস’ নামের একটি বিনিয়োগ কাঠামোর মাধ্যমে কোম্পানিটিতে বিনিয়োগ করেছেন। তবে ট্রাম্পপুত্রদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কেবল নিষ্ক্রিয় বিনিয়োগকারী এবং কোম্পানির পরিচালনা বা চুক্তির বিষয়ে তাদের কোনো ভূমিকা নেই।
ভারতের সঙ্গেও চুক্তি
পাকিস্তানের সঙ্গে চুক্তির আগে পাওয়ারাস ভারতের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। গত ৩০ জুন ভারতের স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নথিতে পরাশ ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস জানায়, পাওয়ারাস তাদের গার্ডিয়ান-১ ড্রোন ইন্টারসেপ্টর প্রযুক্তি ভারতে উৎপাদন ও বিক্রির একচ্ছত্র লাইসেন্স দিয়েছে।
ভারত ও পাকিস্তান দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হওয়ায় একই প্রতিষ্ঠানের কাছ থেকে দুই দেশের প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহের বিষয়টি নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে। কয়েকজন বিশ্লেষক দুই দেশের প্রয়োজন ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা এবং সরবরাহকারীর সক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
ইসরায়েলি সংযোগ নিয়েও প্রশ্ন
পাওয়ারাসের সহপ্রতিষ্ঠাতা জিভ মারোম ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক সদস্য। প্রতিষ্ঠানটির আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জাস্টিন গ্যানসও ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের মার্কিন শাখায় কাজ করেছেন। পাকিস্তান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে প্রতিষ্ঠানটির নেতৃত্বে ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা খাতের সংশ্লিষ্টতার বিষয়টিও আলোচনায় এসেছে।
তবে পাকিস্তানি প্রতিরক্ষা খাতের কিছু বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলি প্রযুক্তির উপস্থিতি পাকিস্তানের জন্য নতুন বিষয় নয়।
পাকিস্তানের নিজস্ব ড্রোন সক্ষমতা
পাকিস্তান ইতিমধ্যে তুরস্কের বায়রাকতার টিবি-২ ও আকিঞ্চি, চীনের উইং লুং-২ এবং দেশীয় শাহপার-২সহ বিভিন্ন ড্রোন ব্যবহার করছে। দেশটির নিজস্ব প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোও ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে।
আল-জাজিরার প্রতিবেদনে কয়েকজন বিশ্লেষক বলেছেন, পাওয়ারাসের প্রযুক্তির প্রতি পাকিস্তানের আগ্রহের একটি কারণ হতে পারে কম খরচে ড্রোন প্রতিহত করার সক্ষমতা অর্জন। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনাও পাকিস্তানের আগ্রহের কারণ হতে পারে বলে মত দিয়েছেন কেউ কেউ।
তবে চুক্তিটি পাকিস্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় কী ধরনের পরিবর্তন আসবে, তা নির্ধারণ করতে পরবর্তী সময়ে বাস্তব ক্রয় ও প্রযুক্তি স্থানান্তরের অগ্রগতি দেখতে হবে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
