ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের নীতিও ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরাগচি বলেন, গত ১৪ বছর ধরে ইরানের ওপর আরোপিত ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা এবং আট বছর আগে শুরু হওয়া ‘সর্বোচ্চ চাপ’ নীতিও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, পাঁচ মাস আগে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানানো হলেও তা সফল হয়নি। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ও আরও কঠোর অর্থনৈতিক অভিযানও ব্যর্থ হবে বলে দাবি করেন তিনি।
এর আগে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বিরুদ্ধে ‘কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ চালানোর কথা জানান।
ট্রাম্পের দাবি, ইরান চুক্তির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটিকে ‘নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার’ মুখোমুখি হতে হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে নিষেধাজ্ঞা ও পাল্টা বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও সংকটের দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু
সুখী দেশের তালিকায় পিছিয়ে বাংলাদেশ এগিয়ে ফিলিস্তিন
‘সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না’-কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের কণ্ঠে গাওয়া এই কালজয়ী গান মানুষের চিরন্তন এক সত্যকে তুলে ধরে। সুখের প্রত্যাশা সবার, কিন্তু সেই সুখ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না।সুখের খোঁজে মানুষ নানাভাবে ছুটে বেড়ায়। কেউ দেশান্তরী হয়, কেউ আপনজনের সান্নিধ্যে শান্তি...
২ ঘন্টা আগে
সিএএর আওতায় বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ছয় মাসে শেষ হবে
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার।শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে নির্যাতনের...
২ ঘন্টা আগে
ইরাকি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি ইরানের
হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বাগদাদের পক্ষ থেকে একাধিকবার তেহরানের কাছে অনুরোধ জানানো হয়েছিল।ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ইরাক সফরের সময় বিষয়টি গুরুত্ব পায়। ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি
৫ ঘন্টা আগে
সোমালিয়ার উপকূলে কার্গো জাহাজ জিম্মি, ৬ ভারতীয় নাবিকসহ ১০ জন জিম্মি
সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘লুতুফ’ জিম্মি করেছে জলদস্যুরা। চলতি সপ্তাহের শুরুতে ছিনতাই হওয়া জাহাজটিতে থাকা ১০ জন নাবিকের মধ্যে অন্তত ছয়জন ভারতীয় নাগরিক।সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের জন্য পাঠানো অস্ত্র, যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল
১০ ঘন্টা আগে
