আন্তর্জাতিক

ট্রাম্পের নজর ঘোরানোর কৌশল: নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানিকে ডেকে বৈঠক

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ট্রাম্পের নজর ঘোরানোর কৌশল: নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানিকে ডেকে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক রাজনৈতিক বিতর্ক ও ভুল সিদ্ধান্তের মুখে পড়ে নতুন কৌশল হিসেবে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন। শুক্রবার (স্থানীয় সময়) বিকেল ৩টায় হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ সময় তা রাত ২টা।

ট্রাম্প দাবি করেছেন, মামদানিই আগে বৈঠকের অনুরোধ করেছেন; যদিও যুক্তরাষ্ট্রজুড়ে এই সাক্ষাৎকে ট্রাম্পের নতুন রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। মেয়র নির্বাচনে ট্রাম্পের বারবার তীব্র সমালোচনার কারণে বৈঠককে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সাম্প্রতিক বিতর্ক ও ট্রাম্পের সংকট

সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির ওপর নিজের প্রভাব কমে যাওয়ার শঙ্কা, জেফরি এপস্টেইন ইস্যুতে ভুল মন্তব্য এবং জীবনযাত্রার ব্যয়সঙ্কট নিয়ে অযথা মন্তব্যের কারণে ট্রাম্প ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

এ অবস্থায় দৃষ্টি অন্য দিকে সরাতে তিনি নতুন সংঘাতের পথ বেছে নিয়েছেন। এক ভিডিওতে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সেনাসদস্যদের অবৈধ আদেশ মানতে না বলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং মৃত্যুদণ্ডের শাস্তি প্রাপ্য বলে মন্তব্য করেন ট্রাম্প।

ডেমোক্র্যাট আইনপ্রণেতা ক্রিসি হলাহ্যান বলেন, ‘আমি ভাবতেই পারিনি মার্কিন প্রেসিডেন্ট আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলবেন—শুধু আইনের কথা বলার জন্য।’

বৈঠকের পেছনের রাজনৈতিক হিসাব

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের এসব কঠোর মন্তব্য ও সংঘাত তৈরির কৌশল নতুন নয়। অতীতেও তিনি ওবামা সম্পর্কে বিতর্ক ছড়ানো, ম্যাককেইনকে উপহাস বা ২০২০ সালের নির্বাচনে জয়ের ভুয়া দাবি তুলে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করেছেন।

নতুন মেয়র জোহরান মামদানিকে নিয়ে ট্রাম্পের আগ্রহও সেই রাজনৈতিক কৌশলের অংশ। তরুণদের কাছে জনপ্রিয় ৩৪ বছর বয়সী মামদানিকে ট্রাম্প ‘কমিউনিস্ট মেয়র’ হিসেবে আখ্যা দিয়েছেন—যদিও মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী বলে পরিচয় দেন। তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প।

মামদানির বড় পরীক্ষা

মামদানির জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প অতীতেও হোয়াইট হাউসে ডেকে এনে অতিথিদের প্রকাশ্যে বিব্রত করার নজির রেখেছেন—যার আলোচিত উদাহরণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিশ্লেষকদের মতে, আজকের সাক্ষাৎ ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি কমানোর এবং ডেমোক্র্যাটদের ‘চরমপন্থী’ হিসেবে চিত্রিত করার সুযোগ। অপরদিকে মামদানির জন্য এটি তার দৃঢ়তা ও নেতৃত্বক্ষমতা প্রমাণের বড় মঞ্চ।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom