ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন গ্রেটা থুনবার্গ
অনলাইন ডেস্ক
সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে তীব্র ব্যঙ্গ করে প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প থুনবার্গকে 'রাগী' ও 'সমস্যা সৃষ্টিকারী' হিসেবে আখ্যায়িত করেন এবং তার 'রাগ নিয়ন্ত্রণের সমস্যা' রয়েছে বলে দাবি করেন।
২২ বছর বয়সী এই কর্মী মঙ্গলবার সকালে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে লেখেন। তিনি উল্লেখ করেন, "আমি শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র সম্পর্কে তার প্রশংসনীয় মতামত দিয়েছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার উদ্বেগের জন্য আমি কৃতজ্ঞ।"
এরপরই তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেন, "আমি আনন্দের সঙ্গে যেকোনো পরামর্শ গ্রহণ করব, কীভাবে 'রাগ নিয়ন্ত্রণ সমস্যা' সামলানো যায়—কারণ আপনার চমৎকার রেকর্ড দেখে মনে হচ্ছে, এই বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।"
প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যটি আসে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজের বহর নিয়ে ইসরায়েল কর্তৃক আটক ও বহিষ্কারের ঘটনার পর। ট্রাম্প সেসময় মন্তব্য করেন, থুনবার্গ "কেবল সমস্যা তৈরি করে... এখন আর পরিবেশ নিয়ে নয়, সে এক রাগী মানুষ। আমি মনে করি তার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত।"
ট্রাম্প ও থুনবার্গের মধ্যে বিতর্ক এটিই প্রথম নয়। গত জুনেও ট্রাম্প থুনবার্গকে 'অদ্ভুত' ও 'রাগী' বলে আক্রমণ করেছিলেন, যার জবাবে থুনবার্গ তখন বলেছিলেন, "এই পৃথিবীর আরো রাগী নারীর প্রয়োজন।" ২০১৯ সালে জাতিসংঘে থুনবার্গের জলবায়ু বক্তৃতার পর ট্রাম্প তাকে ব্যঙ্গ করে 'খুবই খুশি এক তরুণী!' লিখে টুইট করেছিলেন।
২০১৮ সালে শুরু করা 'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের মাধ্যমে গ্রেটা থুনবার্গ বিশ্বজুড়ে পরিচিতি পান। জলবায়ু আন্দোলনের পাশাপাশি তিনি বর্তমানে মানবিক সহায়তার কাজেও যুক্ত আছেন, বিশেষ করে গাজা উপত্যকায়।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
১ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
৬ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
৭ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
৭ ঘন্টা আগে
