আন্তর্জাতিক

ট্রাম্পের হুঁশিয়ারি: ভারতীয় চাল ও কানাডীয় সারের ওপর নতুন শুল্ক আরোপের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

৮ মাস আগে


ট্রাম্পের হুঁশিয়ারি: ভারতীয় চাল ও কানাডীয় সারের ওপর নতুন শুল্ক আরোপের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষিপণ্যের আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে কৃষকদের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, ভারত থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানির বিষয়টি বিশেষভাবে তার নজরে রয়েছে। বাণিজ্য আলোচনায় দুই দেশের সঙ্গে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ট্রাম্প নতুন শুল্ক আরোপে আগ্রহী বলে জানান।

বৈঠকে রিপাবলিকান এই নেতা দাবি করেন, বিদেশি কৃষি আমদানি দেশীয় উৎপাদকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। আমেরিকান উৎপাদকদের সুরক্ষায় প্রয়োজন হলে তিনি আক্রমণাত্মকভাবে শুল্ক নীতি প্রয়োগ করবেন বলেও সতর্ক করেন।

সভায় তিনি আমেরিকান কৃষকদের জন্য কয়েক বিলিয়ন ডলারের নতুন কৃষি ত্রাণ প্যাকেজ উন্মোচন করেন। ট্রাম্প জানান, ১২ বিলিয়ন ডলারের এই সহায়তা তহবিল গঠিত হবে বাণিজ্য অংশীদারদের কাছ থেকে যুক্তরাষ্ট্র যে শুল্ক রাজস্ব সংগ্রহ করছে, সেই অর্থ থেকেই।

ট্রাম্প বলেন, “আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তুলছি—যেমনভাবে অন্যান্য দেশ আমাদের সুযোগ নিয়েছে, তেমনটি আর হতে দেওয়া যাবে না।” তিনি কৃষকদের ‘জাতীয় সম্পদ’ ও ‘আমেরিকার মেরুদণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, কৃষিকে পুনরুজ্জীবিত করতেই শুল্ক তার প্রধান হাতিয়ার হবে।

ভারতীয় চালকে ‘ধ্বংসাত্মক প্রতিযোগিতা’ হিসেবে দেখেন ট্রাম্প

বৈঠকে লুইজিয়ানার এক কৃষক মার্কিন বাজারে ভারতীয় চালের আধিপত্য নিয়ে অভিযোগ তুললে ট্রাম্প বিষয়টি গুরুত্ব দেন। ওই কৃষক জানান, ভারতীয় কোম্পানিগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুটি খুচরা চাল ব্র্যান্ডের মালিক—যা দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য ক্ষতিকর।

এ সময় ট্রাম্প বলেন,
“ঠিক আছে, আমরা এটার ব্যবস্থা করব। এটা খুব সহজ—শুল্ক। দুই মিনিটেই সমস্যার সমাধান হয়ে যায়। তাদের ডাম্পিং করা উচিত নয়… আপনারা এটা করতে পারবেন না।”

কানাডীয় সারের ওপরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত

ভারত ছাড়াও আলোচনায় উঠে আসে কানাডা থেকে আমদানি করা সার। ট্রাম্প অভিযোগ করেন, কানাডীয় সার আমদানি স্থানীয় উৎপাদকদের নিরুৎসাহিত করছে। তিনি বলেন—
“এর অনেকটাই কানাডা থেকে আসে। প্রয়োজন হলে আমরা খুব কঠোর শুল্ক আরোপ করব। এভাবেই এখানে স্থানীয় উৎপাদনকে শক্তিশালী করতে হবে।”

ভারত–মার্কিন বাণিজ্যের টানাপোড়েন দীর্ঘদিনের

গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারত যুক্তরাষ্ট্রে বাসমতিসহ বিভিন্ন চালপণ্য, মসলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করে; আর যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা ও ডাল আমদানি করে।

তবে ভর্তুকি, বাজার প্রবেশাধিকার ও বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ—বিশেষত চাল ও চিনি সম্পর্কিত—দুই দেশের বাণিজ্য সম্পর্ককে বারবার চাপে ফেলেছে। নতুন শুল্ক আরোপ করা হলে এই সম্পর্ক আরও জটিল হতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

২ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৩ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৩ ঘন্টা আগে


রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom