আন্তর্জাতিক

‘ট্রাম্পের হামলার হুমকি শুধু নাটক’, কড়া ভাষায় সমালোচনা ইরানের পার্লামেন্ট স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ঘন্টা আগে


‘ট্রাম্পের হামলার হুমকি শুধু নাটক’, কড়া ভাষায় সমালোচনা ইরানের পার্লামেন্ট স্পিকারের

ছবি: সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমে সামরিক হামলার ঘোষণা এবং পরে তা স্থগিত করার প্রবণতাকে ‘পুনরাবৃত্তি নাটুকে কূটনীতি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘বড় ধরনের হামলা আসছে... দাঁড়ান, বাদ দিন, তারা আলোচনা করতে চায়’—এ ধরনের অবস্থানই যুক্তরাষ্ট্রের বারবার পুনরাবৃত্তি হওয়া নাটুকে কূটনীতির উদাহরণ।

তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে জোরজবরদস্তি, প্রতিশ্রুতি ভঙ্গ এবং ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। তবে এসব কৌশল ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বাস্তবতা মেনে নিয়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। নতুন করে রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার প্রয়োজন নেই।

এদিকে একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে এবং খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর পর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এর আগে গত জুনে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করলেও নিরাপত্তা নিশ্চয়তা এবং সমুদ্রপথে অবাধ চলাচল নিয়ে মতবিরোধের কারণে আলোচনা স্থবির হয়ে পড়ে।

গত সপ্তাহে ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। পরে তিনি জানান, ইরান আলোচনায় আগ্রহ দেখানোয় হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতিও হামলা স্থগিতের অন্যতম কারণ হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি


ইরানের সঙ্গে যুদ্ধ বাড়ালে বিপরীত ফল হতে পারে: মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা
ইরানের সঙ্গে যুদ্ধ বাড়ালে বিপরীত ফল হতে পারে: মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা

ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র করলে তা কাঙ্ক্ষিত ফলের বদলে উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে ট্রাম্প প্রশাসনকে গোপনে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তাঁর মতে, কেবল বিমান হামলা চালিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব নাও হতে পারে।শনিবার (৮ আগস্ট)...

১২ মিনিট আগে


হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং ইরানের সম্ভাব্য নতুন পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ২৪ ডলারে পৌঁছায়। একই...

১৫ ঘন্টা আগে


'জেন জি রাষ্ট্রবিরোধী নয়', আরএসএস প্রধানের বার্তা মোদি: সিজেপি প্রধান অভিজিৎ দীপকে
'জেন জি রাষ্ট্রবিরোধী নয়', আরএসএস প্রধানের বার্তা মোদি: সিজেপি প্রধান অভিজিৎ দীপকে

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি একই অবস্থান অনুসরণের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহন ভাগবত...

১৭ ঘন্টা আগে


মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের
মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি বাহিনী মারিবের আকাশে হুথিদের পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom