আন্তর্জাতিক

ট্রাম্পের ছবি-সম্বলিত বিশেষ পাসপোর্ট প্রকাশের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


ট্রাম্পের ছবি-সম্বলিত বিশেষ পাসপোর্ট প্রকাশের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ নকশার সীমিত সংখ্যক পাসপোর্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। এসব পাসপোর্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ছবি সংযুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার Declaration of Independence উপলক্ষে এই বিশেষ পাসপোর্ট চালু করা হবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, সীমিত সংস্করণের এই পাসপোর্টের জন্য যেকোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন। তবে এটি শুধু ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সি থেকে ইস্যু করা হবে।

প্রকাশিত নকশায় দেখা যায়, পাসপোর্টের পাতায় ট্রাম্পের ছবির পাশাপাশি স্বাধীনতা ঘোষণার লেখা, যুক্তরাষ্ট্রের পতাকার প্রতীক এবং সোনালি রঙে তার স্বাক্ষর সংযোজন করা হয়েছে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সরকারি ব্যাখ্যা অনুযায়ী, এটি মূলত স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বিশেষ স্মারক উদ্যোগ।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

১ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

৬ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৭ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom