আইন-আদালত

ট্রাইব্যুনালের কম্পিউটার ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, দাবি পলকের

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


ট্রাইব্যুনালের কম্পিউটার ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, দাবি পলকের

ছবি: সংগৃহীত


রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনাল-১-এর উদ্দেশে এসব কথা বলেন পলক। এ সময় বিচারকের আসনে ছিলেন মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে করা মামলায় এদিন নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর কাঠগড়ায় থাকা পলক ট্রাইব্যুনালের কাছে কথা বলার সুযোগ চান।

পলক জানান, নবম সাক্ষীকে জেরা শুরুর আগে তিনি আইনজীবীর সঙ্গে কথা বলতে চান। পাশাপাশি নামাজ ও দুপুরের খাবারের জন্য সময় প্রয়োজন উল্লেখ করে জেরা শুরুর আগে দুই ঘণ্টা সময় চান তিনি।

এ সময় নিজের নিরাপত্তা নিয়েও কথা বলেন পলক। তিনি বলেন, তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এবং হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। মাথায় ভারী কিছু না দেওয়ার পরামর্শ চিকিৎসক দিয়েছেন বলেও জানান তিনি।

পলকের ভাষ্য, ট্রাইব্যুনাল একটি নিরাপদ জায়গা হওয়া সত্ত্বেও অল্প দূরত্বের জন্য কেন তাকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পেছনে হাতকড়া পরিয়ে আনা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

এরপর ট্রাইব্যুনালের সাইবার নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন পলক। তিনি বলেন, ট্রাইব্যুনাল সাইবার ঝুঁকিতে রয়েছে এবং সেখানে ব্যবহৃত কম্পিউটারে যে উইন্ডোজ রয়েছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি ট্রাইব্যুনালে লাইসেন্স করা উইন্ডোজ ব্যবহারের আহ্বান জানান।

পলকের বক্তব্যের পর ট্রাইব্যুনাল এ বিষয়ে প্রসিকিউশনের অবস্থান জানতে চান। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম পলকের চাওয়া দুই ঘণ্টা সময় দেওয়ার বিরোধিতা করেন।

নিরাপত্তার বিষয়ে প্রসিকিউটর বলেন, আসামিকে কী ধরনের নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনা হবে, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল বা প্রসিকিউশনের কিছু করার নেই। আর উইন্ডোজের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার কথাও বলেন প্রসিকিউটর।

পরে ট্রাইব্যুনাল নির্দেশ দেন, ‘পাইরেটেড সফটওয়্যার যাতে ব্যবহার না করা হয়।’


‘জিয়াউর রহমানকে গুলি করেছিলেন মতিউর রহমান’: মোজাফফর
‘জিয়াউর রহমানকে গুলি করেছিলেন মতিউর রহমান’: মোজাফফর

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।মোজাফফরকে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে-এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর

১০ ঘন্টা আগে


কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে’
কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে’

কোনো মানুষ যেন আইনগত সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে ব্যবস্থা সরকার করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে আইনি সহায়তা প্রদানকারী বিভিন্ন এনজিওর সঙ্গে সরকার চুক্তি করেছে বলেও জানান তিনি।বডি:শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত ‘ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য...

২২ ঘন্টা আগে


১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ, দুই যুগ আগের হত্যা মামলায় সাজা
১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ, দুই যুগ আগের হত্যা মামলায় সাজা

দুই যুগ আগে কিশোরগঞ্জের বড় বাজারে একটি দোকানে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত নুর মোহাম্মদ (১০৪) আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে তিনি আপিলের শর্তে জামিনের আবেদন করেন।তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে...

৫ দিন আগে


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন এ রিট আবেদন করেছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom