টিভি না চালালে দুধ দেয় না মহিষ! ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বাড়ির ছোট শিশুদের খাওয়ানোর সময় অনেক অভিভাবক তাদের মনোযোগ ধরে রাখতে টেলিভিশন বা মোবাইলে ভিডিও চালিয়ে দেন। তবে দুধ দোয়ানোর আগে একটি মহিষকেও টিভি দেখাতে হবে- এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, টেলিভিশন বা মোবাইলে ভিডিও বা রিল চালানো না হলে ওই মহিষ এক ফোঁটা দুধও দেয় না।
ভিডিওতে দেখা যায়, এক যুবক একটি গৃহবধূর কাছে জানতে চান কেন তার মহিষ দুধ দিচ্ছে না। জবাবে ওই নারী জানান, টেলিভিশন চালানো না হলে মহিষটি দুধ দিতে চায় না। এমন উত্তর শুনে বিস্ময় প্রকাশ করেন ওই যুবক।
পরে গৃহবধূ ঘরের টেলিভিশন চালু করলে মহিষটি পর্দা ও শব্দের দিকে মনোযোগ দেয়। এরপর সেটি শান্তভাবে দাঁড়িয়ে থাকে এবং দুধ দোয়ানোর কাজ শুরু করা হয়। পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঘটনাটিকে মজার বলে মন্তব্য করেছেন, আবার কেউ এটিকে প্রাণীর অভ্যাসগত আচরণের সঙ্গে তুলনা করেছেন।
তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি কোথায় বা কবে ধারণ করা হয়েছে, সে সম্পর্কেও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে ভিডিওতে করা দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়।
ইথানল নীতি ঘিরে ভারতে আলোচনায় ‘ই-২০ জনতা পার্টি’, বিশুদ্ধ পেট্রলের বিকল্প রাখার দাবি
ভারতে ইথানল-মিশ্রিত পেট্রল (ই-২০) নিয়ে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনায় এসেছে নতুন সংগঠন ই-২০ জনতা পার্টি (ইজেপি)। মিম, ব্যঙ্গাত্মক প্রচারণা ও অনলাইন ক্যাম্পেইনকে হাতিয়ার করে গড়ে ওঠা এই সংগঠনটি ইথানল নীতিতে অধিক স্বচ্ছতা, ভোক্তার পছন্দের স্বাধীনতা এবং ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল সরবরাহের দাবি জানিয়েছে।সম্প্রতি আলোচনায় আসা ‘ককরোচ জনতা...
৬ ঘন্টা আগে
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরায়েলের আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু
১২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ-শান্তির সময় নির্ধারণ করতে দেবে না ইরান
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বা শান্তির সময় একতরফাভাবে নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ওয়াশিংটন নিজেদের তৈরি সংকটেই নিজেরা আটকে গেছে।রোববার (২৬ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছামতো যুদ্ধ শুরু বা বন্ধ করার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।
১৩ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে চাপে মোদি সরকার, তরুণদের আন্দোলন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনামলে সবচেয়ে বড় গণবিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি এমন এক সরকারের জন্য বড় ধাক্কা, যারা দীর্ঘদিন ধরে শক্তিশালী রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং জনমত ব্যবস্থাপনার ভাবমূর্তি ধরে রেখেছিল।মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা...
১৩ ঘন্টা আগে
