টি-টোয়েন্টিতে স্মার্ট ক্রিকেটে মনোযোগ লিটনের
অনলাইন ডেস্ক
এশিয়া কাপের পর্দা ওঠার পর, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আগামীকাল হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে।
এ ম্যাচের আগে বুধবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং কৌশল নিয়ে কথা বলেন লিটন দাস।
বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে লিটন বলেন, শুধু বড় শট বা ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "টি-টোয়েন্টিতে বড় বড় ছয় মারার ক্ষমতা নিঃসন্দেহে একটি বড় সুবিধা। এটি যেকোনো কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনতে পারে। তবে আমাদের শুধু ছক্কা মারার চেষ্টা না করে স্মার্ট ক্রিকেট খেলতে হবে।"
লিটন আরও বলেন, "প্রতিটি ম্যাচে শুধু ছয় মেরে জয় আসবে না। আমাদের মাঠের আকার এবং প্রতিপক্ষের শক্তি বিবেচনায় নিয়ে খেলতে হবে।"
সাম্প্রতিক নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশের টপ অর্ডার দারুণ পারফর্ম করায় মিডল অর্ডারের খুব বেশি সুযোগ হয়নি। ওই সিরিজে বাংলাদেশ দুটি ম্যাচ যথাক্রমে আট এবং নয় উইকেটে জয় লাভ করে। এ প্রসঙ্গে লিটন বলেন, "আমরা সম্প্রতি কিছু ম্যাচে দেখেছি টপ অর্ডার খুব ভালো খেলেছে, তাই মিডল অর্ডারের ওপর তেমন দায়িত্ব আসেনি। তবে আমার বিশ্বাস, যখনই দায়িত্ব আসবে, তারা ভালো পারফর্ম করবে। তারা আগেও তা করে দেখিয়েছে এবং ভবিষ্যতেও করে দেখাবে।"
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৬ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
