টি–টোয়েন্টি লিগে ঝলক দেখাচ্ছেন মোস্তাফিজ, দুই ম্যাচে ৪ উইকেট
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের টি–টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি–টোয়েন্টিতে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। লিগের দুই ম্যাচে তিনি মোট ৪ উইকেট নিয়েছেন। গত শনিবার দুবাইয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে হারের ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন তিনি। ম্যাচটিতে দেন ১৩টি ডট বল। গতকাল আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোস্তাফিজ।
দুবাই ক্যাপিটালসের ৮৩ রানের বড় জয়ে মোস্তাফিজ বোলিং করেন ৩ ওভার। রান দেন ২২, নেন ২ উইকেট। এ ম্যাচেও ডট বল দেন ১১টি। দুই ম্যাচ মিলিয়ে ৪২টি বৈধ ডেলিভারিতে ডট বল ২৪টি। মোট রান দিয়েছেন ৪৮, উইকেট ৪।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে তোলে ১৮৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয় আবুধাবি নাইট রাইডার্স। আবুধাবির হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৭ রান করা ওপেনার ফিল সল্ট ও শূন্য রানে ফেরত যাওয়া উন্মুক্ত চাঁদ—দুজনকেই ফিরিয়েছেন মোস্তাফিজ।
ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান দিয়ে উন্মুক্ত চাঁদকে উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি। পরে ষষ্ঠ ওভারে ফের বোলিংয়ে এসে ১১ রান দিলেও দুর্দান্ত কাটারে সল্টকে আউট করেন। শেষ spell এ ১৫তম ওভারে দেন মাত্র ৭ রান।
দুবাই ক্যাপিটালস প্রথম দুই ম্যাচে হারের পর পেয়েছে টুর্নামেন্টের প্রথম জয়। মোস্তাফিজ তাঁদের শেষ দুই ম্যাচেই খেলেছেন। আবুধাবির বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৫২ বলে ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলেন রোভম্যান পাওয়েল। ৮ চার ও ৪ ছক্কায় সাজান তাঁর ইনিংস। জর্ডান কক্স ৩৬ বলে করেন ৫২ রান।
আগামী ১৩ ডিসেম্বর নিজেদের পরের ম্যাচে আবারও আবুধাবি নাইট রাইডার্সের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৩ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৬ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
