সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই

ছবি: সংগৃহীত


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঠাকুরগাঁও-১ উপনির্বাচন উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট তিনটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্য দুটি মনোনয়ন ফরম কারা সংগ্রহ করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বুধবার। বিএনপির পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় আগামী ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনে দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।


চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে বিল ২ লাখ ৭৬ হাজার টাকা
চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে বিল ২ লাখ ৭৬ হাজার টাকা

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাফসান মোহাম্মদের মৃত্যু হয়।মৃত রাফসান সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার সাত নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন রাফসান।রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম

৮ ঘন্টা আগে


গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট, নারীর মৃত্যু; লাশবাহী অ্যাম্বুলেন্স খালে
গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট, নারীর মৃত্যু; লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আয়েশা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা নিহতের এক স্বজন ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।সোমবার (১৪ সেপ্টেম্বর)...

১ দিন আগে


কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭
কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭

স্বজনদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম শহরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন তাঁরা। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক এবং এক ভাই-বোন রয়েছেন।আহত সাতজনকে আশঙ্কাজনক

২ দিন আগে


তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা
তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ।আয়োজকরা জানান, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom