সারাদেশ

টেকনাফে জেলের জালে ১৫ মণ ‘শাপলা পাতা’ মাছ, নিষিদ্ধ হলেও বিক্রি ৫০ হাজার টাকায়

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


টেকনাফে জেলের জালে ১৫ মণ ‘শাপলা পাতা’ মাছ, নিষিদ্ধ হলেও বিক্রি ৫০ হাজার টাকায়

কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৫ মণ ওজনের বিশাল দানবাকৃতির ‘শাপলা পাতা’ মাছ। দেখতে অদ্ভুত এই হাঙর প্রজাতির স্টিংরে পরিবারের মাছটি তীরে তুলতেই কয়েকজন মানুষের সহায়তা নিতে হয়। মুহূর্তেই স্থানীয় জনতা ও পর্যটকদের ভিড় জমে যায় মাছটিকে ঘিরে।

গতকাল শুক্রবার বিকেলে সাবরাং মুন্ডার ডেইল উপকূলে জেলে আবদুল গফুরের জালে উঠে আসে এই বিশাল মাছ। তিনি জানান, অতিরিক্ত ওজনের কারণে ট্রলারে তোলা সম্ভব হয়নি। পরে রশি দিয়ে বেঁধে টেনে উপকূলে আনা হয় মাছটি। এমন বড় শাপলা পাতা মাছ তিনি জীবনে প্রথম দেখেছেন বলেও জানান।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এটি শাপলা পাতা বা পাতা হাঙর, যা বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ আইনে ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রবাসী এই মাছটি জোয়ার-ভাটার পানির সঙ্গেই তীরে চলে এসেছে। তাই আবদুল গফুরের জালে ধরা পড়ে।

মাছ ধরার পর সাবরাং ফিশিং ঘাটে মানুষের ভিড় বাড়তে থাকে। পর্যটকেরাও ভিন্ন ধরনের এই বিশাল মাছটি দেখতে ছুটে আসেন। পরে স্থানীয় ব্যবসায়ী ছৈয়দ আলম ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি কেটে চট্টগ্রামে পাঠানো হবে।

বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী শাপলা পাতা একটি সংরক্ষিত জলজ প্রাণী। আইনের ধারা ৩৮ অনুযায়ী এই প্রজাতির মাছ হত্যা, সংগ্রহ, পরিবহন বা বিক্রি দণ্ডনীয় অপরাধ—সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন বলেন, শাপলা পাতা ধরা বা বিক্রি নিষিদ্ধ। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং ক্রেতা ছৈয়দ আলমের অবস্থান নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...

১৫ ঘন্টা আগে


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

১ দিন আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

১ দিন আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom