আন্তর্জাতিক

টোকিওতে ৩৯ কোটি টাকায়, ২৪৩ কেজি ওজনের টুনা মাছ বিক্রি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


টোকিওতে ৩৯ কোটি টাকায়, ২৪৩ কেজি ওজনের টুনা মাছ বিক্রি

ছবি: সংগৃহীত


জাপানের রাজধানী টোকিওর বিখ্যাত তোয়োসু মাছবাজারে বছরের প্রথম নিলামেই রেকর্ড দামে বিক্রি হয়েছে বিশাল আকৃতির একটি ব্লুফিন (নীল পাখনার) টুনা মাছ। গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত নিলামে মাছটি বিক্রি হয়েছে ৩২ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকারও বেশি।

নিলামে বিক্রি হওয়া টুনা মাছটির ওজন ছিল ২৪৩ কেজি। তোয়োসু বাজারে এ বছর এটিই প্রথম টুনা নিলাম এবং একই সঙ্গে এটি বাজারটির ইতিহাসে সর্বোচ্চ দামের টুনা মাছ হিসেবে রেকর্ড গড়েছে।

মাছটি কিনে নিয়েছে জাপানের জনপ্রিয় সুশি চেইন রেস্তোরাঁ ‘সুশি জানমাই’। প্রতিষ্ঠানটির দেশজুড়ে থাকা রেস্তোরাঁগুলোতে এই টুনা মাছ ব্যবহার করে সুশি তৈরি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সুশি জানমাইয়ের প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, “বছরের প্রথম টুনা সৌভাগ্যের প্রতীক।” জাপানে দীর্ঘদিন ধরে বিশ্বাস করা হয়, বছরের প্রথম টুনা মাছ কিনলে ব্যবসায় শুভ সূচনা হয়। এই বিশ্বাস থেকেই প্রতিবছর টোকিওর মাছবাজারে প্রথম টুনা নিলামে দাম আকাশছোঁয়া হয়ে ওঠে।

তবে এবারের দাম তোয়োসু বাজারের অতীত সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিলামে সবার চেয়ে বেশি দর হাঁকিয়ে টুনা কিনে নেওয়ার জন্য কিয়োশি কিমুরার আলাদা পরিচিতি রয়েছে। জাপানে তিনি ‘টুনা কিং’ নামেই বেশি পরিচিত।

তবে এ বছর টুনার দাম কিমুরাকেও কিছুটা বিস্মিত করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি ভেবেছিলাম, হয়তো একটু কম দামে টুনা কিনতে পারব। কিন্তু বুঝে ওঠার আগেই দাম অনেক ওপরে উঠে যায়।”

এর আগেও একাধিকবার রেকর্ড দামে বছরের প্রথম টুনা মাছ কিনেছেন কিমুরা। ২০১২ ও ২০১৩ সালে টানা দুই বছর এবং ২০১৯ সালেও তিনি সর্বোচ্চ দামে টুনা কিনে আলোচনায় আসেন।

এবার আবারও রেকর্ড দামে টুনা কিনতে পেরে দারুণ খুশি এই রেস্তোরাঁমালিক। তাঁর রেস্তোরাঁয় আসা অতিথিরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রেস্তোরাঁর একজন নিয়মিত অতিথি বলেন, “বছরের শুরুতেই এত শুভ কিছু খেতে পেরে মনে হচ্ছে, বছরটা ভালোভাবেই শুরু হলো।”

বিশ্লেষকদের মতে, ঐতিহ্য, ব্যবসায়িক প্রচারণা ও সামাজিক মর্যাদার মিশ্রণই টোকিওর প্রথম টুনা নিলামকে প্রতি বছরই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom