টাঙ্গাইলে ধর্ষণের ফলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা; বিএনপি নেতা গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতা ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সোমবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (৫৫) কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এবং স্থানীয় আব্দুল হামিদের ছেলে।
র্যাব জানায়, ধর্ষণের ফলে ওই তরুণী বর্তমানে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিএনপি জেলা কমিটি গত শুক্রবার ইসমাইলকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন সোমবার রাতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন,
“ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ইসমাইল পলাতক হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে গ্রেপ্তার করি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীটি এক দরিদ্র পরিবারের সদস্য। তার প্রতি দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিতেন ইসমাইল হোসেন। অবশেষে এক সুযোগে তিনি তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে স্থানীয়রা। তারা দ্রুত বিচার দাবি করেছেন
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১ দিন আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
৩ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৩ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৪ দিন আগে
