সারাদেশ

তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা

ছবি: সংগৃহীত


শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ।

আয়োজকরা জানান, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গাঁওগেরাম পয়েন্ট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতা শেষ হয়। জেলার সদর, নবীনগরসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১০টি নৌকা এতে অংশ নেয়। প্রাথমিক ধাপের প্রতিযোগিতা শেষে বিজয়ী চারটি নৌকা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

বিকেল সাড়ে ৩টায় শিমরাইলকান্দি গাঁওগেরাম পয়েন্টে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

উদ্বোধনের পর রং-বেরঙের বাহারি পোশাক পরা মাঝিরা সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েন। বাদ্যযন্ত্রের তালে মাঝিদের ভাটিয়ালী গান, বৈঠার ছন্দময় শব্দ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো নদীপাড় প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শকরাও মাঝিদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উৎসাহ দেন-‘মারো টান, হেইয়ারে হেইয়াহো’।

চ্যাম্পিয়ন শাপলা ভয়েস ক্লাব

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলা সদরের ‘শাপলা ভয়েস ক্লাব’। দলটি পুরস্কার হিসেবে পায় দুই লাখ টাকা। দ্বিতীয় হয় জেলা সদরের ‘দারমা গ্রামের নৌকা’, তারা পায় দেড় লাখ টাকা। তৃতীয় স্থান অর্জন করে ‘নবীনগরের পুইল যুব সংঘ’, তাদের পুরস্কার এক লাখ টাকা।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দলকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।

দীর্ঘ দুই বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় এবার দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তিতাস নদীর দুই তীরে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন। কেউ নদীর তীর থেকে, কেউ বিভিন্ন ভবনের ছাদ ও ঘাটে দাঁড়িয়ে, আবার কেউ নৌযানে বসে উপভোগ করেন এ ঐতিহ্যবাহী আয়োজন।

নৌকা বাইচকে কেন্দ্র করে দিনভর তিতাস নদীর পাড়ে ছিল উৎসবের আমেজ। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই আয়োজন শুধু বিনোদনের মাধ্যমই নয়, স্থানীয় মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বন্ধনও আরও দৃঢ় করেছে।


কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭
কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭

স্বজনদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম শহরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন তাঁরা। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক এবং এক ভাই-বোন রয়েছেন।আহত সাতজনকে আশঙ্কাজনক

১০ ঘন্টা আগে


প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান
প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের জন্য একটি গাভী দেওয়া হয়েছে।জীবিকার ব্যবস্থা করতে গাভী প্রদানবুধবার (৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজা বেগমের স্বজনদের হাতে গাভীটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা...

৪ দিন আগে


বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়ির গ্যাস রাইজারে আগুন
বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়ির গ্যাস রাইজারে আগুন

বজ্রপাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের গেটের কাছে

৪ দিন আগে


রূপপুর প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম
রূপপুর প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বায়েকের সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom