তিতাসে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নদে, গোসলে নামা একই পরিবারের তিন নারী নিহত
অনলাইন ডেস্ক
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি–রাজাপুর সড়কের কড়িকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি পণ্যবাহী ট্রলি তিতাস নদে পড়ে যায়। এতে নদীতে গোসল করতে নামা একই পরিবারের তিন নারী ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন নারী হলেন—কড়িকান্দি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার আক্তার (৩৬), শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫) এবং মো. ইমনের স্ত্রী রোজিনা আক্তার (৩০)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের নদী থেকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান।
নিহত রোজিনার মেয়ে শিখা আক্তার জানান, দুপুরের রান্নার কাজ শেষ করে তাঁর মা, চাচি এবং ফুফাতো ভাবি একসঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিলেন। সেখানে ট্রলিটি পড়ে তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মাইনুদ্দিন আহমেদ বলেন, নিহত তিন নারীর পরিবার ঘরছাড়া পুরুষদের শ্রমজীবী জীবনযাপন করে। দুর্ঘটনার সময় স্বজনেরা কেউই বাড়িতে ছিলেন না। তিনি আরও বলেন, “একই পরিবারের তিনজন মারা যাওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। রান্না করা খাবার যেখানে ছিল, সেভাবেই পড়ে আছে। শোকে কেউই কথা বলতে পারছেন না।”
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
৬ ঘন্টা আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৩ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১০ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৫ দিন আগে
