তিতাসে দেশের প্রথম ৫৬০০ মিটার গভীর কূপ খনন, গ্যাস সম্ভাবনায় নতুন আশার আলো
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশজুড়ে চলমান গ্যাস সংকটের মধ্যে নতুন সম্ভাবনার খোঁজে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৫ হাজার ৬০০ মিটার গভীর পর্যন্ত কূপ খননের কাজ শুরু হয়েছে।
এই ডিপ ড্রিলিং প্রকল্প বাস্তবায়ন করছে চীনা প্রতিষ্ঠান সিনোপেক কনট্র্যাক্টিং অ্যান্ড ড্রিলিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি)।
গত সোমবার তিতাস গ্যাসক্ষেত্রে দেখা যায় ব্যস্ত কর্মযজ্ঞ। বিশাল ড্রিলিং রিগের অবিরাম ঘূর্ণন আর দেশি-বিদেশি কর্মীদের সমন্বিত কার্যক্রমে এগোচ্ছে মাটির গভীরে অনুসন্ধান।
গভীরতার নতুন রেকর্ড
এ পর্যন্ত দেশে সর্বোচ্চ ৪ হাজার ৯০০ মিটার গভীর কূপ খননের রেকর্ড ছিল। এবার সেই সীমা ছাড়িয়ে প্রায় ৫.৬ কিলোমিটার বা ১৮ হাজার ৩৭২ ফুট গভীর পর্যন্ত অনুসন্ধান চলছে। বিশেষজ্ঞদের ধারণা, এই গভীরতায় বড় গ্যাস মজুতের সম্ভাবনা থাকতে পারে।
বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক জানান, প্রকল্পটি সফল হলে একই রিগ ব্যবহার করে বাখরাবাদ গ্যাসক্ষেত্রেও আরও একটি কূপ খনন করা হবে। দুটি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৯৪ কোটি টাকা। সম্ভাব্য হিসাব অনুযায়ী প্রায় ২ টিসিএফ গ্যাস পাওয়া যেতে পারে, তবে চূড়ান্ত নিশ্চিত হতে খনন শেষে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
গ্যাস সংকট ও চাহিদা
বর্তমানে দেশে দৈনিক গ্যাস চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট হলেও বাস্তবে প্রয়োজন ৫০০ কোটি ঘনফুটের কাছাকাছি। সরবরাহ হচ্ছে মাত্র ২৬০–২৭০ কোটি ঘনফুট, যার মধ্যে আমদানি করা এলএনজি থেকে আসে প্রায় ৮০–৮৫ কোটি ঘনফুট। ফলে ঘাটতি ক্রমেই বাড়ছে।
ঝুঁকি ও প্রযুক্তি
তিতাস-৩১ কূপ খননে সময় ধরা হয়েছে ২১০ দিন, যার প্রায় ২২ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাখরাবাদ-২১ কূপ খননে সময় লাগবে প্রায় ১৮০ দিন।
বিশেষজ্ঞরা জানান, তিন হাজার ৭৫০ মিটার গভীরতার পর উচ্চচাপযুক্ত স্তর শুরু হয়, যা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য ব্যবহার করা হচ্ছে ১৫ হাজার পিএসআই সক্ষমতার উন্নত ব্লো-আউট প্রিভেন্টর প্রযুক্তি।
কর্মকর্তাদের মতে, এ ধরনের আধুনিক প্রযুক্তি দেশে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে, যা শুধু গ্যাস অনুসন্ধান নয়, দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমল, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের সোমবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...
১ দিন আগে
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং
২ দিন আগে
বিক্রেতা বাড়ায় দরপতন, ইসলামী ব্যাংকের শেয়ারে ভাঙল টানা ঊর্ধ্বমুখী ধারা
ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথম দুই কার্যদিবস ক্রেতা সংকটে থাকলেও পরে বিক্রেতা সংকটে পড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শেয়ার। ফলে টানা তিন কার্যদিবস শেয়ারটির দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে এবং লেনদেন হল্টেড হয়।তবে মঙ্গলবার (১৬ জুন) পরিস্থিতির পরিবর্তন ঘটে। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও একপর্যায়ে বিক্রেতারা মুনাফা তুলে...
৪ দিন আগে
ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্মারকলিপি জমা দেন।স্মারকলিপি প্রদান শেষে সংবাদ ব্রিফিংয়ে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলমের বিদায়ের পর প্রশাসক নিয়োগের...
৪ দিন আগে
