তিনবারের প্রধানমন্ত্রী ও টানা ৪১ বছর নেতৃত্বে এক প্রতিকীণার গল্প: খালেদা জিয়া
অনলাইন ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। মাত্র আড়াই বছরের মধ্যে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। গত মে মাসে তিনি ৪১ বছর ধরে দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন পূর্ণ করেছেন। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার দেশের রাষ্ট্রক্ষমতায় পৌঁছায়।
বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন। ১৯৮৩ সালের মার্চে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৪ সালের ১২ জানুয়ারি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত হন এবং সেই বছরের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে খালেদা জিয়া একজন ‘ক্যারিশম্যাটিক’ নেতা। তিনি এরশাদ ও শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে আড়াই দশক লড়াই করেছেন। একজন সাধারণ গৃহবধূ থেকে উঠে এলেও তিনি সফল শাসক এবং রাজপথে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন।”
খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখান।
নারী শিক্ষা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় ২৯ নম্বরে স্থান পান খালেদা জিয়া।
রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার সবচেয়ে কঠিন সময় আসে বিএনপির বিরোধী আওয়ামী লীগ শাসনামলে। দুটি মামলায় কারাদণ্ড পান তিনি। দুই বছরের বেশি সময় কারাবন্দী রাখার পর ২০২০ সালের মার্চে করোনা মহামারির সময় নির্বাহী আদেশে সাজা স্থগিত করা হয় এবং শর্তসাপেক্ষে মুক্তি পান।
জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের (২০২৪ সালের ৫ আগস্ট) পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাহী আদেশে মুক্তি পান। উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান। ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। এরপরও শারীরিক জটিলতার কারণে তাকে নিয়মিত হাসপাতালে যেতে হয়েছে।
কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আরও বলেন, “খালেদা জিয়া সাধারণ গৃহবধূ থেকে উঠে দেশের ক্ষমতাসীন নেতৃত্বে পৌঁছেছেন। পাশাপাশি, স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই তাঁকে রাজনীতির এক প্রতিকীণার উচ্চতায় নিয়ে গেছে। দক্ষিণ এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশে তাঁর মতো রাজনৈতিক নেতৃত্ব বিরল।”
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৩ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৬ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৯ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২০ ঘন্টা আগে
