রাজনীতি

পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

অনলাইন ডেস্ক

১ দিন আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট এখান থেকে চুরি করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, এর সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। তখন হাসপাতালের ফার্নিচার ও ইকুইপমেন্ট ট্রাকে তুলে নেওয়া হচ্ছিল।’

ঘটনার সঙ্গে শুধু রাজনৈতিক দুর্বৃত্তপনা নয়, প্রশাসনেরও সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘কারা এটার জন্য দায়ী ছিল? শুধুমাত্র রাজনৈতিক দুর্বৃত্তপনা নয়, এখানে প্রশাসনের পরিষ্কার ইঙ্গিত ছিল।’

রাড্ডা সেন্টার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে ফুয়াদ বলেন, সেবামূলক একটি প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা অত্যন্ত গুরুতর। তিনি এ ঘটনাকে গাজায় ইসরায়েলি হামলা এবং ভারতে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা ভেঙে দেওয়ার ঘটনার সঙ্গে তুলনা করেন।

ফুয়াদ বলেন, রাড্ডা সেন্টার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষের জন্য নয়; এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবা নেন। তাই এমন একটি প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

হাসপাতালের ক্ষতিগ্রস্ত কর্মীদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি বলেন, হামলার পর সেখানকার কর্মীরা আতঙ্ক ও মানসিক চাপের মধ্যে রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে তদন্তের কথা জানানো হয়েছে। হামলার সময় পুলিশের গাড়ির সামনে পিকআপে মালামাল তোলার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ঘটনায় দুই ট্রাক মালামাল উদ্ধার এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্যও জানিয়েছে পুলিশ।

ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তদন্তে পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১১ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১২ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২০ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom