আন্তর্জাতিক

তীব্র শীতে জমে গাজায় দুই সপ্তাহের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


তীব্র শীতে জমে গাজায় দুই সপ্তাহের শিশুর মৃত্যু

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রচণ্ড ঠান্ডায় জমে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল-খাইর হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তাদের ভাষ্য অনুযায়ী, তীব্র শীত ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার অভাবে শিশুটির শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে নেমে গিয়েছিল।

যুদ্ধ ও অবরোধের মানবিক মূল্য

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় মৌলিক সুরক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ভেঙে পড়েছে। এর ফলেই শিশুদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের জীবন হুমকির মুখে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, ‘পরিবারগুলো ভেজা মাটির ওপর তাঁবুতে বাস করছে। উত্তাপের কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, পর্যাপ্ত পোশাক নেই। যখন খাদ্য, জ্বালানি, আশ্রয় ও মানবিক সহায়তা একসঙ্গে নিষিদ্ধ করা হয়, তখন ঠান্ডা এভাবেই প্রাণঘাতী হয়ে ওঠে।’

ধ্বংসস্তূপে বসবাসে বাধ্য লাখো মানুষ

দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকার ৮০ শতাংশের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষকে দুর্বল তাঁবু বা জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে হচ্ছে।

সম্প্রতি প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে গাজায় অন্তত ১১ জন নিহত হন। ঝড়ের সময় অনেক তাঁবু প্লাবিত হয়ে পড়ে এবং কিছু আশ্রয়কেন্দ্র ধসে যায়।

বাস্তুচ্যুতদের অসহায় আর্তনাদ

গাজা সিটি থেকে আল জাজিরাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি মা উম্মে মোহাম্মদ আসালিয়া বলেন,
‘আমরা আগুনের ওপর শিশুদের কাপড় শুকানোর চেষ্টা করছি। আমাদের কাছে অতিরিক্ত কাপড় নেই। যে তাঁবু দেওয়া হয়েছে, তা শীতের আবহাওয়া সহ্য করতে পারে না। আমাদের কম্বল দরকার।’

সহায়তা বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে তারা গুরুতর বাধার মুখে পড়ছে। সংস্থাটির অভিযোগ, ইসরাইলি সরকার সরাসরি সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএ জানায়,
‘ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ওপর ভবন ধসে মানুষ মারা গেছে। ঠান্ডার সংস্পর্শে এসে শিশুদের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।’

গাজার মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক সংস্থাগুলো।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom