আন্তর্জাতিক

তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর হামলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর হামলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত


তেল রপ্তানি বন্ধের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। ইরানের এমন হুমকির জবাবে পাল্টা কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার তেহরানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই অঞ্চল থেকে তেলের সরবরাহে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে ইরানের বিরুদ্ধে আরও ২০ গুণ কঠোর সামরিক হামলা চালানো হবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের সামরিক বাহিনীর বড় ধরনের ক্ষতি করেছে। তিনি আরও বলেন, তার নির্ধারিত চার সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার আগেই চলমান সংঘাতের অবসান ঘটবে বলে তিনি আশা করছেন।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতাবা খামেনির নিয়োগকে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ হওয়ার আশ্বাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে এবং শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বাধাগ্রস্ত হলে যুক্তরাষ্ট্রের হামলা আরও তীব্র হবে বলেও সতর্ক করেন ট্রাম্প।

যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সোমবার সন্ধ্যায় ট্রাম্প বলেন, তেল সরবরাহ সচল রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা যথেষ্ট।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ওপর এ পর্যন্ত দেখা যায়নি-এমন ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে।”

অন্যদিকে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps-এর এক মুখপাত্র ট্রাম্পের বক্তব্যকে “বাজে কথা” বলে মন্তব্য করে বলেন, “এই যুদ্ধ কখন শেষ হবে-তা আমরাই নির্ধারণ করব।”

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই জলপথে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

২২ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom