তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকে নতুন রাজনৈতিক সমীকরণের বার্তা
অনলাইন ডেস্ক
নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।
এর আগে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে বেগম জিয়া আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইতিহাসে তিনি বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল। তিনি বলেন, জাতির জন্য আন্তরিকভাবে কাজ করলে এমন সম্মান অর্জন করা সম্ভব।
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বিদেশে উন্নত চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলেও তাকে সময়মতো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি পেতে দেরি হওয়ায় তার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আগামীর রাজনীতি ও সরকার গঠন প্রসঙ্গে জামায়াত আমির জানান, জাতীয় নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাই একসঙ্গে কাজ করতে পারে কি না—সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের পর শপথ গ্রহণের আগেই আবারও উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে সম্মতি হয়েছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে যেমন রাজপথে একসঙ্গে আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব। আগামী পাঁচ বছরে দেশ ও জনগণের কল্যাণে কতটা ঐক্য গড়ে তোলা যায়, সেটিই আলোচনার মূল বিষয় ছিল।
নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যেন নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বচ্ছ হয়—এটাই তাদের প্রত্যাশা। একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় তারা দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান জামায়াত আমির।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৩ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৬ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৭ ঘন্টা আগে
