আন্তর্জাতিক

তামিলনাড়ুতে কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


তামিলনাড়ুতে কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

ছবি: সংগৃহীত


ভারতের তামিলনাড়ুতে বিগত সরকারের আমলে শান্তিপূর্ণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) টাইমস নাউ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এ ঘোষণা দেন। এর ফলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন আন্দোলনে অভিযুক্ত শিক্ষক ও কৃষকেরা আইনি স্বস্তি পাবেন।

বিধানসভার ১১০ ধারা অনুযায়ী দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, জীবিকা, অধিকার ও কল্যাণমূলক দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের এই উদ্যোগ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় ভূমিকা রাখবে।

তিরুভান্নামালাইয়ের প্রস্তাবিত সিপকট শিল্পাঞ্চল এবং পরানদুর বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের বিরুদ্ধে গুন্ডা আইনে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিধানসভায় বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়। ডিএমকে হুইপ ইভি ভেলু ও সাবেক মন্ত্রী এমআরকে পান্নীরসেলভম সিদ্ধান্তটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে ফসল ঋণের দাবিতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবি জানান তারা।

বিরোধীদের আপত্তির জবাবে স্পিকার জেসিডি প্রভাকর বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভার নিয়ম মেনেই এই ঘোষণা দিয়েছেন।

এরপর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন পূর্ববর্তী ডিএমকে সরকারের সময় হাইড্রোকার্বন প্রকল্প, কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এবং কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচ হাজারের বেশি মামলা প্রত্যাহারের বিষয়টি তুলে ধরেন।

পূর্তমন্ত্রী আধব অর্জুনের এক বক্তব্যের জবাবে উদয়নিধি স্টালিন কুডানকুলাম আন্দোলনের সময় মামলা হওয়া বর্তমান মন্ত্রী ভ্যানিয়ারাসুইয়ের উদাহরণ তুলে ধরে বলেন, ওই মামলাগুলো প্রত্যাহার করেছিল তৎকালীন ডিএমকে সরকার।

সূত্র: টাইমস নাউ


ইরানের পাল্টা হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
ইরানের পাল্টা হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানের আকাবা উপকূলে মার্কিন মেরিন সেনাদের ক্যাম্প তিতিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।আইআরজিসির দাবি, হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও আক্রমণাত্মক

২ ঘন্টা আগে


মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন।

২২ ঘন্টা আগে


ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা
ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা

ইরানের অস্ত্র সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে কমে গেছে-পশ্চিমা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশেরও বেশি এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে।আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র...

১ দিন আগে


মার্কিন চাপের মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে: মোদি
মার্কিন চাপের মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে: মোদি

আঞ্চলিক উত্তেজনা ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য আরও সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom