সারাদেশ

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২৩ ঘন্টা আগে


সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আদালতের রায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী।


বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউসের সামনে এ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে হঠাৎ কয়েকজন নেতাকর্মী ব্যানার হাতে সার্কিট হাউসের সামনে মিছিল বের করেন। এ সময় তারা ‘রাজপথে প্রতিবাদ, রাজপথেই প্রতিরোধ’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি দ্রুত সেখান থেকে চলে যায়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে এ ধরনের কর্মসূচি পালন করায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

তবে মিছিলের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান
তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান

রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থানের ওপরই প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নির্ভর করবে।শুক্রবার

১ ঘন্টা আগে


চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ
চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চীনা নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা...

২০ ঘন্টা আগে


এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান
এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে—এমন অভিযোগের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সেখানে বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।অভিযান চলাকালে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি এক রিকশাচালকের সঙ্গেও

২১ ঘন্টা আগে


ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে অব্যাহতি
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে অব্যাহতি

নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে (২২) সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom