আন্তর্জাতিক

সুমুদ ফ্লোটিলার জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী, কয়েকটি যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


সুমুদ ফ্লোটিলার জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী, কয়েকটি যোগাযোগ বিচ্ছিন্ন

গাজা অভিমুখে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো ঘিরে ফেলার পর সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

আল জাজিরা মুবারাশির সূত্রে জানা গেছে, সিরিয়াস নামের একটি জাহাজে থাকা তাদের সাংবাদিক হায়াত ইয়ামানির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

অন্যদিকে, আলমা নামের আরেকটি জাহাজ থেকে পাওয়া সরাসরি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা লাইফ জ্যাকেট পরে আধা বৃত্তাকারে বসে রয়েছেন এবং ইসরায়েলি বাহিনীর দ্বারা জাহাজটি আটকানোর জন্য অপেক্ষা করছেন।

ফ্লোটিলা পরিচালনা কমিটির সদস্য ইয়াসেমিন আকার বলেন, "আইওএফ (ইসরায়েলি সেনারা) এখন আলমা জাহাজটিকে দুই দিক থেকে ঘিরে ফেলেছে। তারা একেবারে কাছে চলে এসেছে। আমরা আটকানোর জন্য প্রস্তুত হচ্ছি।"

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পরিচালনা কমিটির আরেক সদস্য থিয়াগো আভিলা তার জাহাজ থেকে পাঠানো বার্তায় জানান, "আমরা আমাদের মিশনের একটি সিদ্ধান্তমূলক মুহূর্তে এসে পৌঁছেছি। এখন আমরা এমন এক জায়গায় প্রবেশ করছি, যেখানে সম্ভবত তাদের সামরিক অবরোধ রয়েছে।"

তিনি আরও জানান, "এখানে প্রচুর জাহাজের সমাগম হয়েছে, যা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার সঙ্গে মিলে যাচ্ছে। আজ রাতেই তারা আমাদের আটকাবে বলে পরিকল্পনা করেছিল। আমাদের মানবিক করিডর তৈরির মিশনকে তারা অবৈধভাবে ব্যর্থ করতে চাইছে।"

তবে আভিলা জোর দিয়ে বলেন, ফ্লোটিলার সদস্যরা অহিংস থাকবেন, এমনকি যদি তাদের ওপর হামলা চালানো হয় তবুও।
 

সূত্র: আল জাজিরা


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৪৮ মিনিট আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১২ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১২ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom