সুখী দেশের তালিকায় পিছিয়ে বাংলাদেশ এগিয়ে ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
‘সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না’-কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের কণ্ঠে গাওয়া এই কালজয়ী গান মানুষের চিরন্তন এক সত্যকে তুলে ধরে। সুখের প্রত্যাশা সবার, কিন্তু সেই সুখ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না।
সুখের খোঁজে মানুষ নানাভাবে ছুটে বেড়ায়। কেউ দেশান্তরী হয়, কেউ আপনজনের সান্নিধ্যে শান্তি খোঁজে, আবার কেউ অর্থ, সম্পদ, ক্ষমতা কিংবা সামাজিক মর্যাদার মধ্যে জীবনের পরিতৃপ্তি খুঁজে ফেরে। কিন্তু মানসিক প্রশান্তি, তৃপ্তি, আনন্দ ও জীবনের সার্থকতার সমন্বয়ে গড়ে ওঠা সুখের অনুভূতি অধিকাংশ মানুষের কাছেই দীর্ঘস্থায়ী হয় না।
মানুষের সুখ কেবল অর্থ-সম্পদের ওপর নির্ভর করে না। সম্পর্ক, নিরাপত্তা, স্বাধীনতা, স্বাস্থ্য, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তাও সুখের গুরুত্বপূর্ণ উপাদান। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারও মানুষের মানসিক চাপ বাড়াচ্ছে। অন্যের সাজানো ও আনন্দময় জীবনের সঙ্গে নিজের বাস্তব জীবন তুলনা করতে গিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ ও অপূর্ণতার অনুভূতি তৈরি হচ্ছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি এক গবেষণাতেও দেখা গেছে, অর্থ, খ্যাতি বা ক্ষমতার চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি সুখ ও সুস্থতার জন্য গভীর ও সুন্দর সামাজিক সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ।
মানুষ নিজের জীবনের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে যে সুখ অনুভব করে, তা পরিমাপ করতেই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে গ্যালাপ ওয়ার্ল্ড পোলের তথ্য ব্যবহার করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের শূন্য থেকে ১০-এর একটি কাল্পনিক সিঁড়িতে নিজেদের বর্তমান জীবনকে মূল্যায়ন করতে বলা হয়। সাধারণত তিন বছরের তথ্যের গড়ের ভিত্তিতে দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।
জীবনমূল্যায়নের সঙ্গে মাথাপিছু আয়, সামাজিক সহায়তা, সুস্থ জীবন প্রত্যাশা, নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি থেকে মুক্তির ধারণার মতো বিষয়গুলোর সম্পর্ক বিশ্লেষণ করা হয়। এসব উপাদান র্যাংকিং তৈরির সরাসরি ভিত্তি না হলেও মানুষের জীবনমূল্যায়নের পার্থক্য ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মুসলিম দেশগুলোর অবস্থান
২০২৬ সালের বিশ্ব সুখ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৪৭টি দেশের মধ্যে শীর্ষ ২০-এ কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নেই। সংযুক্ত আরব আমিরাত ২১তম, সৌদি আরব ২২তম, কুয়েত ৩০তম এবং কাজাখস্তান ৪৩তম অবস্থানে রয়েছে। শীর্ষ ৫০-এ মুসলিম দেশ রয়েছে মাত্র চারটি এবং পুরো তালিকায় রয়েছে ৩৭টি দেশ।
তবে মুসলিম দেশগুলোর পিছিয়ে থাকার কারণকে শুধু ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দুর্বল সামাজিক নিরাপত্তা, দুর্নীতি ও নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতার মতো বাস্তব পরিস্থিতি মানুষের জীবনমূল্যায়নে বড় প্রভাব ফেলে।
ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানের মতো দেশের মানুষ দীর্ঘদিন ধরে যুদ্ধ, বাস্তুচ্যুতি, দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। ফলে এসব দেশের মানুষের সামগ্রিক জীবনসন্তুষ্টি কম হওয়াটা অস্বাভাবিক নয়।
সুখের সূচকে বাংলাদেশের অবস্থান
বিশ্ব সুখ প্রতিবেদন-২০২৬ অনুযায়ী, ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৭তম। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের বিভিন্ন সূচকে অগ্রগতি থাকলেও সাধারণ মানুষের জীবন কতটা নিরাপদ, স্বস্তিদায়ক ও সন্তোষজনক—এই র্যাংকিং সেই প্রশ্ন সামনে এনেছে।
আরও উদ্বেগের বিষয় হলো, সুখের সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান, সোমালিয়া ও ফিলিস্তিনের মতো বিভিন্ন সংকটে থাকা দেশ। তালিকায় ফিলিস্তিন ১০৮তম, পাকিস্তান ১০৯তম এবং সোমালিয়া ১২২তম অবস্থানে রয়েছে।
বাংলাদেশের এই অবস্থান থেকে একটি বিষয় স্পষ্ট-শুধু আয় বৃদ্ধি বা অবকাঠামোগত উন্নয়ন মানুষের সুখ নিশ্চিত করতে পারে না। মানুষের জীবনে নিরাপত্তা, সামাজিক আস্থা, ন্যায়বিচার, কার্যকর প্রতিষ্ঠান, মানসিক প্রশান্তি এবং ভবিষ্যৎ নিয়ে আস্থার পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।
শেষ পর্যন্ত সুখ কোনো একক অর্জনের নাম নয়। অর্থ, সম্পদ কিংবা সাফল্য জীবনের প্রয়োজনীয় অংশ হলেও মানুষের সত্যিকারের ভালো থাকা নির্ভর করে তার চারপাশের মানুষ, সমাজ ও রাষ্ট্র কতটা নিরাপদ, মানবিক ও আস্থাশীল তার ওপর। বাংলাদেশের জন্য তাই বিশ্ব সুখ প্রতিবেদনের এই অবস্থান কেবল একটি র্যাংকিং নয়; বরং মানুষের জীবনমান ও মানসিক স্বস্তি নিয়ে নতুন করে ভাবার একটি গুরুত্বপূর্ণ বার্তা।
সিএএর আওতায় বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ছয় মাসে শেষ হবে
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার।শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে নির্যাতনের...
২ ঘন্টা আগে
ইরাকি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি ইরানের
হরমুজ প্রণালি দিয়ে ইরাকের কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বাগদাদের পক্ষ থেকে একাধিকবার তেহরানের কাছে অনুরোধ জানানো হয়েছিল।ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ইরাক সফরের সময় বিষয়টি গুরুত্ব পায়। ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি
৫ ঘন্টা আগে
ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের নীতিও ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।আরাগচি বলেন, গত ১৪ বছর ধরে ইরানের ওপর আরোপিত ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা এবং আট বছর আগে শুরু হওয়া ‘সর্বোচ্চ চাপ’ নীতিও কাঙ্ক্ষিত
১০ ঘন্টা আগে
সোমালিয়ার উপকূলে কার্গো জাহাজ জিম্মি, ৬ ভারতীয় নাবিকসহ ১০ জন জিম্মি
সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘লুতুফ’ জিম্মি করেছে জলদস্যুরা। চলতি সপ্তাহের শুরুতে ছিনতাই হওয়া জাহাজটিতে থাকা ১০ জন নাবিকের মধ্যে অন্তত ছয়জন ভারতীয় নাগরিক।সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের জন্য পাঠানো অস্ত্র, যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল
১০ ঘন্টা আগে
