সরু চাঁদের পাশে জ্বলজ্বল শুক্র, মুগ্ধ দেশের আকাশপ্রেমীরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের আকাশে সোমবার সন্ধ্যায় দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্যের। সরু বাঁকা চাঁদের একেবারে পাশে জ্বলজ্বল করতে দেখা গেছে উজ্জ্বল এক আলোকপিণ্ড। বিরল এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় চাঁদ ও উজ্জ্বল আলোকপিণ্ডটির এই অপূর্ব মিলন। বিশেষ করে বাগেরহাটের শরণখোলায় স্থানীয়দের মধ্যে এ দৃশ্য নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
বাড়ির বাইরে, রাস্তার পাশে কিংবা ভবনের ছাদে দাঁড়িয়ে অনেকেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন আকাশের দিকে। কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করেন ছবি ও ভিডিও। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে চাঁদের পাশে উজ্জ্বল আলোর ছবি ও ভিডিও।
শুধু শরণখোলা নয়, স্বচ্ছ আকাশে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও একই দৃশ্য দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, চাঁদের এত কাছাকাছি এমন উজ্জ্বল আলোকপিণ্ড আগে কখনো দেখেননি। প্রথমে অবাক হলেও পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডেকে এনে দৃশ্যটি দেখান তারা।
তবে চাঁদের পাশে দেখা ওই উজ্জ্বল আলোকপিণ্ড কোনো অজানা বস্তু বা নতুন তারা নয়। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, সেটি সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় সরু বাঁকা চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছিল শুক্রগ্রহ। চাঁদ ও শুক্রের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল প্রায় ২৮ দশমিক ৮ আর্কমিনিট, অর্থাৎ এক ডিগ্রিরও কম। জ্যোতির্বিজ্ঞানে এ ধরনের কাছাকাছি অবস্থানকে ‘ক্লোজ অ্যাপ্রোচ’ বা ‘কনজাংশন’ বলা হয়।
চাঁদের পাশে উজ্জ্বল শুক্রগ্রহের এই দৃশ্য অল্প সময়ের জন্য হলেও আকাশপ্রেমীদের মধ্যে তৈরি করে মুগ্ধতা। সরু চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র যেন রাতের আকাশে এক অপূর্ব আলোর মণি হয়ে ধরা দেয়।
গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী
গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হন।আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার...
৫৯ মিনিট আগে
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নৈতিকতাসম্পন্ন সমাজ বিনির্মাণে ইমাম ও মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।তিনি বলেন, মসজিদকে শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও অপরাধ প্রতিরোধের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয়...
১ ঘন্টা আগে
শিক্ষা-প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত...
১ ঘন্টা আগে
‘পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে’
পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের পাশাপাশি চোরাকারবারিরা ড্রোনের মাধ্যমেও ইয়াবা পাঠাচ্ছে। এটি এক ধরনের আগ্রাসন, যার কারণে দেশে সন্ত্রাস বাড়ছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা...
২ ঘন্টা আগে
