‘পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের পাশাপাশি চোরাকারবারিরা ড্রোনের মাধ্যমেও ইয়াবা পাঠাচ্ছে। এটি এক ধরনের আগ্রাসন, যার কারণে দেশে সন্ত্রাস বাড়ছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও জুয়া-সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। একই সঙ্গে সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশে মানবতাবিরোধী মহাযজ্ঞ চলেছে। প্রশাসনকে এমনভাবে দলীয়করণ করা হয়েছিল যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তারই বহিঃপ্রকাশ। বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। আবর্জনা পরিষ্কার করতে সরকারকে সময় দিতে হবে। একটি ঘুণে ধরা সমাজব্যবস্থাকে পরিষ্কার করার কাজ চলছে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। দেশে বিদ্যমান আইন দিয়েই সন্ত্রাস দমন সম্ভব। এরপরও আইনের পরিবর্তনের প্রয়োজন হলে সরকার তা বিবেচনা করবে।
মানবাধিকার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আইনে মানবাধিকার কমিশন গঠনের ক্ষেত্রে নির্বাচন কমিটি যাতে নিরপেক্ষ হয়, সে জন্য স্পিকারকে প্রধান করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার কমিশনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অপরাধের বিষয়েও কমিশন তদন্ত করতে পারবে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বিচারপ্রার্থী মানুষ যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী
গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হন।আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার...
৫৮ মিনিট আগে
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নৈতিকতাসম্পন্ন সমাজ বিনির্মাণে ইমাম ও মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।তিনি বলেন, মসজিদকে শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও অপরাধ প্রতিরোধের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয়...
১ ঘন্টা আগে
শিক্ষা-প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত...
১ ঘন্টা আগে
সরু চাঁদের পাশে জ্বলজ্বল শুক্র, মুগ্ধ দেশের আকাশপ্রেমীরা
দেশের আকাশে সোমবার সন্ধ্যায় দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্যের। সরু বাঁকা চাঁদের একেবারে পাশে জ্বলজ্বল করতে দেখা গেছে উজ্জ্বল এক আলোকপিণ্ড। বিরল এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় চাঁদ ও উজ্জ্বল আলোকপিণ্ডটির এই অপূর্ব মিলন। বিশেষ...
১ ঘন্টা আগে
