স্বাস্থ্য সেবা

সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সরকারি স্যালাইন মজুত থাকলেও বাইরে থেকে কিনতে বলায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত


নওগাঁ সদর হাসপাতালে সরকারি স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়মের প্রমাণ পান।

মজুত থাকা সরকারি স্যালাইন রোগীকে না দিয়ে বাইরে থেকে কিনতে বলায় এক নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে ওই রোগীর বাইরে থেকে কেনা স্যালাইনের ২০০ টাকা তিনি ফেরত দেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, রান্নাঘর ও শৌচাগার ঘুরে দেখেন। তিনি ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।

এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক দ্বীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে পর্যাপ্ত সরকারি ওষুধ ও স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে সেগুলো কিনতে বলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দেশের বেসরকারি চিকিৎসাসেবা খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে দেশে বিপুলসংখ্যক লাইসেন্সবিহীন ও অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশব্যাপী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হচ্ছে।

এ ছাড়া জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে ডায়ালাইসিস সুবিধা বাড়ানোর লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান এবং সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের সেবার মান শতভাগ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।


ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন,

৩ দিন আগে


নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের
নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের

নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ফেসবুক পোস্টে আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা....

৮ দিন আগে


খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩০ রোগীর মধ্যে

১২ দিন আগে


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন

১৩ দিন আগে

Dr.Mahfuzul Alom