সরকারি অর্থে ব্যক্তিগত কর্মচারীদের বেতন, শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকারি অর্থ ব্যবহার করে নিজের ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) তাকে হেফাজতে নেয়।
নাম প্রকাশ না করার শর্তে সিআইএবিওসির এক কর্মকর্তা এএফপিকে জানান, সাবেক এই মন্ত্রী জাতীয় লটারি বোর্ডের অর্থ থেকে তিন ব্যক্তির বেতন পরিশোধ করেছিলেন। তবে ওই তিন ব্যক্তি সরকারি প্রতিষ্ঠানে কাজ না করে মূলত তার ব্যক্তিগত কাজে নিয়োজিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের সদস্য ছিলেন রবি করুনানায়েক। তাকে এমন সময়ে গ্রেপ্তার করা হলো, যখন ২০২৪ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে শ্রীলঙ্কায় দুর্নীতিবিরোধী অভিযান জোরদার হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে দেশটির সাবেক মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকেও গ্রেপ্তার করা হয়। দেশটির শেষ সিংহলি রাজার রাজপ্রাসাদ থেকে শতবর্ষী একটি পবিত্র পাথর চুরিতে সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে তদন্ত কিংবা বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। তবে রাজাপাকসে পরিবার তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।
২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কা বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেয়। ওই সময় ওষুধসহ বিভিন্ন জরুরি পণ্যের সংকট তীব্র আকার ধারণ করেছিল।
সূত্র: এএফপি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন।
১৮ ঘন্টা আগে
ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা
ইরানের অস্ত্র সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে কমে গেছে-পশ্চিমা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশেরও বেশি এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে।আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র...
২০ ঘন্টা আগে
মার্কিন চাপের মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে: মোদি
আঞ্চলিক উত্তেজনা ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য আরও সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে...
২১ ঘন্টা আগে
পাকিস্তানের সামরিক প্রস্তুতি ঘিরে ভারতে উদ্বেগ, নতুন হামলার আশঙ্কা?
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন, সীমান্ত এলাকায় ভারী কামান মোতায়েন এবং বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের ঘটনায় ভারতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব পদক্ষেপের পেছনে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দিল্লির গোয়েন্দাদের একটি অংশ।গত ২৯ আগস্ট ইসলামাবাদের কাছে...
১ দিন আগে
