সরকার গঠন অনিশ্চিত, পদত্যাগ করতে পারেন বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বিজয়- এর মালিক তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) সরকার গঠনের জন্য সমর্থন নিশ্চিত করতে না পারে তামিলনাড়ুরাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি অনুকূলে না গেলে পদত্যাগের পথেও হাঁটতে পারেন অভিনেতা-রাজনীতিক বিজয়।
দলীয় সূত্রের দাবি, যদি দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে) বিকল্প সমীকরণে সরকার গঠনের চেষ্টা করে, তাহলে টিভিকে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। এর অংশ হিসেবে দলীয় বিধায়কদের সম্মিলিত পদত্যাগের পাশাপাশি বিজয় নিজেও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করছেন বলে আলোচনা চলছে।
বর্তমানে ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। টিভিকে জিতেছে ১০৮টি আসনে। তবে বিজয় দুটি আসন থেকে জয় পাওয়ায় একটি ছাড়তে হবে, ফলে কার্যকর সদস্যসংখ্যা দাঁড়াবে ১০৭। কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন পেলেও এখনও সংখ্যাগরিষ্ঠতা থেকে ছয় আসন দূরে রয়েছে দলটি।
এদিকে রাজ্যপাল আর. এন. রবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র ছাড়া সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া হবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও সরকার গঠন করতে না পারলে তা বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে সমর্থকরা এটিকে “জনমতের অসম্মান” হিসেবে তুলে ধরে আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন।
তবে এখন পর্যন্ত বিজয় আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেননি। টিভিকে নেতৃত্বও জানিয়েছে, তারা এখনও সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে করছে না।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
১ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
৬ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
৭ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
৭ ঘন্টা আগে
