আন্তর্জাতিক

স্পেসএক্সের নিয়ন্ত্রণহীন রকেটের অংশ আছড়ে পড়ল চাঁদে, নতুন গর্ত তৈরি

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


স্পেসএক্সের নিয়ন্ত্রণহীন রকেটের অংশ আছড়ে পড়ল চাঁদে, নতুন গর্ত তৈরি

ছবি: সংগৃহীত


ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি নিয়ন্ত্রণহীন রকেটের বিশাল অংশ বুধবার (৫ আগস্ট) তীব্র গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে। ঘটনাটি পর্যবেক্ষণ করেছে নাসাসহ বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, এ সংঘর্ষ পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি না করলেও চাঁদের ভূতত্ত্ব নিয়ে গবেষণায় এটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, প্রায় চার টন ওজনের এবং প্রায় পাঁচতলা ভবনের সমান দৈর্ঘ্যের রকেট অংশটি প্রতি সেকেন্ডে প্রায় ২ দশমিক ৪৩ কিলোমিটার (ঘণ্টায় প্রায় ৮ হাজার ৭৫০ কিলোমিটার) গতিতে চাঁদের বুকে আঘাত হানে।

এটি ছিল স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের উপরের অংশ। গত বছর একটি আন্তর্জাতিক চন্দ্রাভিযানের সময় দুটি চন্দ্রযান ও বৈজ্ঞানিক গবেষণা সরঞ্জাম বহন করে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটি। মূল মিশন শেষ হওয়ার পর পুনর্ব্যবহারযোগ্য অংশ পৃথিবীতে ফিরে এলেও উপরের অংশটি মহাকাশেই থেকে যায়।

গত প্রায় ১৮ মাস ধরে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাবে রকেটের পরিত্যক্ত অংশটি ধীরে ধীরে কক্ষপথ পরিবর্তন করে চাঁদের দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত চাঁদের পৃষ্ঠে আঘাত হানে।

নাসার মুখপাত্র জিমি রাসেল জানিয়েছেন, এ সংঘর্ষে পৃথিবী বা মানবজাতির জন্য কোনো ঝুঁকি নেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ড. ম্যাট বোথওয়েল বলেন, এটি চাঁদের বুকে বড় ধরনের একটি সংঘর্ষ হলেও পৃথিবীর জন্য ক্ষতিকর নয়; বরং বিজ্ঞানীদের জন্য এটি গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগ তৈরি করেছে।

খালি চোখে পৃথিবী থেকে সংঘর্ষটি দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন পর্যবেক্ষণাগারের শক্তিশালী টেলিস্কোপে ধূলিকণা ও আলোর ঝলকানি শনাক্ত করা হয়েছে। সংঘর্ষের ফলে চাঁদের আইনস্টাইন ক্রেটার-এর কাছে একটি নতুন গর্ত সৃষ্টি হয়েছে। নাসার লুনার রিকনসেন্স অরবিটার এবং দক্ষিণ কোরিয়ার দানুরি মহাকাশযান আঘাতের আগে ও পরের ছবি সংগ্রহ করে বিশ্লেষণ করবে। শিগগিরই এসব ছবি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

লন্ডনের সায়েন্স মিউজিয়ামের মহাকাশ বিভাগের প্রধান লিবি জ্যাকসন বলেন, সাধারণত উল্কাপিণ্ডের ভর বা গতি আগে থেকে জানা যায় না। কিন্তু এবার রকেটটির ওজন ও গতি আগে থেকেই জানা থাকায় চাঁদের মাটি ও ভূ-গঠন নিয়ে আরও নির্ভুল গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে।

এদিকে মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগও বাড়ছে। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এ ঘটনার পর চাঁদে মানুষের তৈরি বিভিন্ন যন্ত্রাংশ ও বস্তুর সংখ্যা প্রায় ৩ হাজার, যার মোট ওজন প্রায় ১৯০ টন। ১৯৫৯ সালে সোভিয়েত ইউনিয়নের লুনা-২ চাঁদে প্রথম আঘাত হানার পর থেকে বিভিন্ন মহাকাশ অভিযানের মাধ্যমে এসব বস্তু সেখানে জমা হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে চাঁদে অভিযান ও কৃত্রিম উপগ্রহের সংখ্যা আরও বাড়লে মহাকাশ বর্জ্যের পরিমাণও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতের চন্দ্রাভিযান ও মহাকাশ মিশনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

৬ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৭ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৭ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom