স্পাইডারম্যানের খোঁজে নিউইয়র্কে লিওনেল মেসি, মার্ভেলের নতুন প্রোমোতে চমক
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
মাঠের সবুজ ঘাসে ফুটবল পায়ে জাদু দেখানোর পর এবার নিউইয়র্কের আকাশচুম্বী ভবনের ফাঁকে স্পাইডারম্যানের খোঁজে দেখা গেল ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে। মার্ভেল ইউনিভার্সের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর প্রচারণামূলক ভিডিওতে অভিনয় করে বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সম্প্রতি সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রোমো ভিডিওতে দেখা যায়, পিটার পার্কার একটি কফি শপে বসে ফোনে নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলছেন। ঠিক সেই সময় একটি বিশেষ জিপিএস ট্র্যাকার অনুসরণ করে সেখানে প্রবেশ করেন লিওনেল মেসি। তার উদ্দেশ্য একটাই-স্পাইডারম্যানকে খুঁজে বের করা।
কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে হাজির হন। ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায়, নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের সঙ্গে জাল ধরে দুলছেন স্বয়ং মেসি। এই দৃশ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবিটির প্রচারণার অংশ হিসেবেই নির্মিত হয়েছে এই বিশেষ প্রোমো।
ভিডিওতে মেসির হাতে দেখা যায় একটি ‘স্পাইডি ট্র্যাকার’। মার্ভেল কমিকসের পাঠকদের কাছে এটি পরিচিত একটি প্রযুক্তি, যা প্রথম ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে ব্যবহার করা হয়েছিল। কমিকস অনুযায়ী, পিটার পার্কার নিজেই এই ট্র্যাকার তৈরি করেছিলেন, যা তার ওয়েব-শুটারের সঙ্গে সংযুক্ত ছিল এবং শত্রুদের অবস্থান শনাক্ত করতে ব্যবহৃত হতো।
ভক্তরা আরও একটি বিষয় লক্ষ্য করেছেন। ট্র্যাকারের স্ক্রিনে একাধিক লাল বিন্দু দেখা গেছে, যা অনেকের মতে মার্ভেল মাল্টিভার্স থেকে একাধিক স্পাইডারম্যানের উপস্থিতির ইঙ্গিত হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় টোবি ম্যাগুইয়ার, অ্যান্ড্রু গারফিল্ড ও টম হল্যান্ডকে একসঙ্গে দেখা গিয়েছিল।
নতুন সিনেমার গল্প শুরু হবে ‘নো ওয়ে হোম’–এর পরবর্তী সময় থেকে। যেখানে পুরো পৃথিবী ভুলে গেছে যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। এমনকি তার কাছের মানুষরাও আর তাকে চিনতে পারেন না। নতুন এই অভিযানে নিউইয়র্ককে রহস্যময় এক শত্রুর হাত থেকে রক্ষা করতে স্পাইডারম্যানের সঙ্গে যোগ দেবেন দ্য পানিশার ও হাল্ক।
মার্ভেলের এই ব্যতিক্রমী প্রচারণায় লিওনেল মেসির অংশগ্রহণ প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আকর্ষণীয় সিনেমা প্রচারণাগুলোর একটি হিসেবে উল্লেখ করছেন।
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...
৩ ঘন্টা আগে
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন
২৩ ঘন্টা আগে
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি
২৩ ঘন্টা আগে
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭
১ দিন আগে
