সংস্কারের পথ রুদ্ধ হলে আবারও গণঅভ্যুত্থানের আশঙ্কা: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, জনগণের প্রত্যাশা উপেক্ষিত হলে দেশে আবারও গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে এমন পরিস্থিতি কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
সম্প্রতি একটি দৈনিক পত্রিকাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‘গণঅভ্যুত্থান কাম্য নয়, তবে ক্ষোভ বাড়ছে’
নাহিদ ইসলাম বলেন, “আমরা বারবার গণঅভ্যুত্থান চাই না, মানুষ জীবন দিক-এটা আমাদের প্রত্যাশা না। কিন্তু যদি সরকার জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় এবং সংস্কারের পথ রুদ্ধ করে, তবে জনগণ আবারও ক্ষোভে ফেটে পড়বে।”
সরকারের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন
তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই অজনপ্রিয় হয়ে পড়েছে। জ্বালানি পরিস্থিতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক চাপ মোকাবিলায় ব্যর্থতা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, এসব সমস্যা কার্যকরভাবে সমাধান করতে না পারলে সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
‘ডিপ স্টেট’ ও মাফিয়াচক্রের অভিযোগ
নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ‘ডিপ স্টেট’ ও মাফিয়াচক্র সক্রিয় রয়েছে, যারা নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করছে।
আন্দোলনের ইঙ্গিত
তিনি জানান, এনসিপি ও ১১ দলীয় জোট ধাপে ধাপে জনমত গড়ে তুলছে এবং প্রয়োজনে সংস্কারের দাবিতে রাজপথে নামতে তারা প্রস্তুত রয়েছে।
রাজনৈতিক সন্ধিক্ষণে বাংলাদেশ
নাহিদ ইসলামের ভাষ্য মতে, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। একদিকে পুরোনো রাজনৈতিক শক্তির ক্ষমতা ধরে রাখার চেষ্টা, অন্যদিকে নতুন প্রজন্মের রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষা-এই দ্বন্দ্ব ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৮ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৮ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
