রাজনীতি

‘সংসদে সংস্কার না হলে রাজপথেই ফয়সালা’-নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


‘সংসদে সংস্কার না হলে রাজপথেই ফয়সালা’-নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখলেও এখন রাজনৈতিক নেতারা তার ফল ভোগ করছেন-এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া যদি সংসদে সম্পন্ন না হয়, তবে সেই লড়াই আবারও রাজপথে গড়াবে এবং তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। “সংসদে যদি কথা বলার পরিস্থিতি না থাকে, তবে রাজপথেই ফয়সালা হবে,”-বলেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির এক বছর পূর্তি প্রসঙ্গে তিনি বলেন, এক বছরের পথচলায় ভুল-ত্রুটি থাকলেও দলের অস্তিত্বের মূলে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিকড় থেকেই বাংলাদেশপন্থি রাজনীতি ধারণ করে এনসিপির যাত্রা শুরু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

‘ছাত্রদের সঙ্গে প্রতারণা’ অভিযোগ

নাহিদ ইসলাম দাবি করেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মতো চব্বিশের গণঅভ্যুত্থানেও ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ছাত্রসমাজ দায়িত্ব নিলেও রাজনৈতিক নেতারা গণভোটের দোহাই দিয়ে সংস্কার পরিষদের শপথ নেননি বলেও অভিযোগ করেন তিনি। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৪ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৬ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

১৯ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom