অপরাধ

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার যেসব এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

৫১ মিনিট আগে


সংসদ অধিবেশন ঘিরে ঢাকার যেসব এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

মেট্রোপলিটন পুলিশ


ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৭ আগস্ট)। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং শেরেবাংলা নগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ২৬ আগস্ট রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক বা দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—

  • ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা।
  • বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা।
  • পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা।
  • মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
  • রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা।
  • ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা।
  • জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথ।

ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে এসব এলাকায় চলাচলকারী পথচারী ও যানবাহনকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।

সংসদ অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

 


বদরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
বদরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে। দলীয় নেতাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হলেও কার্যকরভাবে তা বন্ধ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।স্থানীয়দের অভিযোগ, বদরগঞ্জের...

২ দিন আগে


ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের পর বিভাগের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো.

৭ দিন আগে


ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও মাদরাসার শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার...

৮ দিন আগে


ভাঙ্গুড়ায় শিবির নেতাকে  হুমকি দেয়ায় থানায় জিডি।
ভাঙ্গুড়ায় শিবির নেতাকে হুমকি দেয়ায় থানায় জিডি।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানাকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দিশান মির্জা নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ আগস্ট ভাঙ্গুড়া থানায় সাধারণ অভিযোগ করেছেন রাসেল রানা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাসেল রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘ক্ষমতার পালাবদল’ শিরোনামে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom