সংবিধানে ফিরনো হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে কেন্দ্র করে দায়ের হওয়া আপিল খারিজ করে হাইকোর্ট বিভাগের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানের ৭খ অনুচ্ছেদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, গণভোটের বিধান পুনর্বহাল এবং মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছেই বহাল থাকবে।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর যেসব অন্যান্য বিধান নিয়ে হাইকোর্টের রায়ে বাতিল ঘোষণা করা হয়নি, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় সংসদের রয়েছে।
এর আগে বুধবার টানা তিন দিন শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে মোট ৫৪টি পরিবর্তন আনা হয়েছিল, যার মধ্যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়াও অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তীতে সরকার পরিবর্তনের পর সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান অসাংবিধানিক ঘোষণা করে আংশিকভাবে সংশোধনীটি বাতিল করেন। সেই রায়ের বিরুদ্ধে করা আপিলই বৃহস্পতিবার খারিজ করে দেন আপিল বিভাগ।
সর্বশেষ রায়ের ফলে হাইকোর্ট বিভাগের ঘোষিত সংশোধনীগুলো বহাল থাকছে এবং সংবিধানের অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আইন প্রণয়নের দায়িত্ব জাতীয় সংসদের ওপরই ন্যস্ত থাকবে।
উইলস লিটল ফ্লাওয়ারে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা: রাশেদ খান মেনন গ্রেপ্তার
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার (৮ জুলাই) দুর্নীতি দমন কমিশন-এর (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।দুদকের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত...
১ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: রুমিন ফারহানা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে আদালতে আত্মসমর্পণ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয়
৩ দিন আগে
চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্যা পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (৫ জুলাই) ঢাকার...
৪ দিন আগে
‘আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব’—চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে প্রণীত আইন অনুযায়ী দলটির বিরুদ্ধেও বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।রোববার (৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-উভয়...
৪ দিন আগে
