আন্তর্জাতিক

স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ছবি: সংগৃহীত


ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে তারা দেখতে পান, মুখোশ পরা এক যুবক ধারালো অস্ত্র দিয়ে শিক্ষিকার ওপর এলোপাতাড়ি হামলা চালাচ্ছে। তাকে থামানোর চেষ্টা করলে হামলাকারী উল্টো উপস্থিত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক স্কুলে প্রবেশ করে শিক্ষিকা সন্ধ্যাকে বাইরে ডেকে নেয়। বাইরে আসার পর সে প্রথমে শিক্ষিকার গলা চেপে ধরে টেনে নিয়ে যায় এবং পরে মুখ, ঘাড়, বুক ও পেটে একের পর এক ছুরিকাঘাত করে। পুরো হামলার ঘটনাটি প্রায় ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটে।

হামলার সময় স্কুলের এক প্রশাসনিক কর্মকর্তা বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তার দিকেও তেড়ে আসে। এরপর নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ২১ বছর বয়সী অভিযুক্ত অমিতকে গ্রেপ্তার করা হয়। তিনি হরিয়ানার কোট গ্রামের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অমিত দীর্ঘদিন ধরে নিহত শিক্ষিকা সন্ধ্যাকে উত্ত্যক্ত করছিল। কয়েক দিন আগে এ বিষয়ে শিক্ষিকার করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ইভটিজিংয়ের মামলা হয়। পরে স্থানীয়ভাবে প্রকাশ্যে ক্ষমা চাইলেও ভেতরে প্রতিশোধের মনোভাব পোষণ করছিল সে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, অপমানের প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে স্কুলে গিয়ে শিক্ষিকাকে হত্যা করেছে।

ঘটনার পর ফরিদাবাদ পুলিশ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামতও জব্দ করা হয়েছে।

নৃশংস এ হত্যাকাণ্ডে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারী নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: এনডিটিভি


ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম

ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের

৩ ঘন্টা আগে


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

১ দিন আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom