স্কুল থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী মাদকের সমস্যা থাকলেও দেশে এর বিস্তার উদ্বেগজনক। কেবল আইন প্রয়োগ বা চিকিৎসার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য তরুণদের শারীরিক ও মানসিক শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠের সংকট রয়েছে, যা দূর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে লাখো শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হয়েছে। সম্প্রতি আয়োজিত একটি শিক্ষা বিভাগীয় অনুষ্ঠানে দেশের প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়। তিনি আক্ষেপ করে বলেন, এত বড় আয়োজন গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায়নি।
তরুণদের মেধা বিকাশে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।
নৈতিক অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, সমাজে সহিংসতা ও অসংবেদনশীলতা বাড়ছে। অনেক সময় দেখা যায়, কোনো নির্যাতনের ঘটনা ঘটলেও মানুষ সাহায্য না করে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়ে। এ ধরনের মানসিকতা পরিবর্তনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
তিনি জানান, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সরকারের প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের [সাধারণ সম্পাদক] প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ।সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।মেহেদী হাসান অভিসাবেক যুগ্ম আহ্বায়কসাবেক সহ-সাধারণ সম্পাদকসাবেক সহ সম্পাদক সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।৫ অক্টোবর ২০২৬শহীদ বরকত মিলনায়তন, তিতুমীর কলেজ
১৩ ঘন্টা আগে
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম
২ দিন আগে
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...
৩ দিন আগে
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি
৩ দিন আগে
